ফ্যাসিবাদবিরোধী শক্তিকে যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে: জামায়াত আমির

২৩ জুলাই ২০২৫, ০২:৪১ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০৬:৩৮ PM
জামায়াত আমির

জামায়াত আমির © টিডিসি সম্পাদিত

জাতীয় স্বার্থ ও গণতন্ত্রবিরোধী অপশক্তির বিরুদ্ধে দল-মত নির্বিশেষে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২৩ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘জুলাইয়ের ফ্যাসিবাদবিরোধী শক্তিকে জাতীয় স্বার্থের জায়গায় যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি উল্লেখ করেন, ‘আমাদের মধ্যে মত ও পথের ভিন্নতা থাকবেই। কিন্তু এই ভিন্নতা নিয়েই আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে, জাতীয় স্বার্থবিরোধী সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে, সমাজের শৃঙ্খলা বিনষ্টকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে, এর কোনো বিকল্প নেই।’

জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে জামায়াত আমির বলেন, ‘দল-মত, জাতি-ধর্ম নির্বিশেষে আমাদের নিবিড় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের অবস্থান থেকে আমরা সব সময় প্রস্তুত।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলার নির্দেশনা দিয়ে বলেন, ‘আমরা যেভাবে ধৈর্যের পরিচয় দিয়ে আসছি, সেভাবেই এই ধৈর্য অব্যাহত রাখতে হবে। আমরা কারো পাতা ফাঁদে পা দেব না। জাতীয় স্বার্থবিরোধীদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।’

তার পোস্টে ছাত্র, শ্রমিক ও জনগণের ঐক্যের কথাও তুলে ধরে বলেন, ‘ছাত্র, শ্রমিক ও আপামর জনতার ঐক্য অটুট থাকুক। এবং সবাই মিলেই আমরা আগামী প্রজন্মের প্রত্যাশা পূরণের ক্ষেত্র তৈরি করব, ইনশাআল্লাহ।’

গাজীপুরে একদিনে শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার
  • ৩০ আগস্ট ২০২৬
সকালের কোন ৫ ভুলে সুগার বেড়ে যায়?
  • ৩০ আগস্ট ২০২৬
হোস্টেলে সংঘর্ষের ঘটনায় হবিগঞ্জ মেডিকেলের ৮ শিক্ষার্থী বহিষ…
  • ৩০ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ৩০ আগস্ট ২০২৬
ফজরের নামাজের পর যেসব আমল করবেন
  • ৩০ আগস্ট ২০২৬
সকালের মধ্যেই ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
  • ৩০ আগস্ট ২০২৬