স্নাইপারে গুলিবিদ্ধ তা’মীরুল মিল্লাতের সেই জুনাইদ জামায়াতের সমাবেশে

১৯ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৪৭ PM
গাজী মো. জুনাইদুর রহমান

গাজী মো. জুনাইদুর রহমান © ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত বছরের ১৮ জুলাই উত্তরা বিএনএস সেন্টারে স্নাইপারের গুলিতে গুরুতর আহত হন টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী গাজী মো. জুনাইদুর রহমান। তিনবার অস্ত্রোপচারের পর তার পেট থেকে গুলি বের করা সম্ভব হয়। তবে ততদিনে তার ডান হাতের রগ ছিঁড়ে তিনটি আঙুল অকেজো হয়ে পড়ায় এখনো থেরাপি নিতে হচ্ছে। প্রতিনিয়ত কাতড়াতে হচ্ছে অসহনীয় যন্ত্রণায়। এই যন্ত্রণা উপেক্ষা করে বাংলাদেশ জামায়াতে ইসলামির ডাকা জাতীয় সমাবেশে অংশ নিয়েছেন তিনি।

শনিবার (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে অংশগহণ করে বক্তব্য রাখেন গাজী মো. জুনাইদুর রহমান। সমাবেশে  জুনাইদুর রহমানের উপস্থিতি অনেকের দৃষ্টি কেড়েছে। আন্দোলনের সময় তাকে কেন্দ্র করে যে প্রতিবাদ-প্রতিক্রিয়া তৈরি হয়েছিল, তা এখনো অনেকের মনে তাজা।

সমাবেশে জুনাইদুর রহমান বলেন, সংস্কারের নামে ফ্যাসিবাদের পুনর্বাসন এখনও চালু রয়েছে। জুলাই অভ্যুত্থানের শত শত শহীদের আত্মত্যাগের মাধ্যমে আজ আমরা স্বাধীন বাংলাদেশে পা রাখতে পেরেছি। যারা নির্বিচারে হাজার হাজার মানুষকে শহীদ করেছে, তারা কোনোভাবে একটি রাজনৈতিক দল হতে পারে না। একটা সন্ত্রাসী দল দেশের রাজনীতিতে বিরাজ করুক, আমরা তা চাই না। আমরা চাই, জুলাইসহ সকল গণহত্যার দৃষ্টান্তমূলক বিচার হোক।

তিনি বলেন, সংস্কারের নামে ফ্যাসিবাদের পুনর্বাসন এখনও চালু রয়েছে। ফ্যাসিবাদের শিকড় যতোই গভীরে থাকুক, তার মূলোৎপাটন না করা অব্দি আমাদের লড়াই চলমান থাকবে। আমরা এমন একটি নির্বাচন চাই, যেখানে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। কোনো পক্ষপাতিত্ব থাকবে না, সকল দলের সমান সুযোগ ও অংশগ্রহণ থাকবে। আর এভাবেই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব। 

প্রসঙ্গত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় পরিসরে জাতীয় সমাবেশ করছে জামায়াতে ইসলামি। দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি দুপুর সোয়া ১২টার দিকে সমাবেশস্থলে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা স্লোগানে তাকে স্বাগত জানান।

ট্যাগ: জামায়াত
মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950