জামায়াতের সমাবেশ, যেসব সড়ক এড়িয়ে চলবেন

১৯ জুলাই ২০২৫, ১২:১৪ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৪৭ PM
লাল দাগ চিহ্নিত ট্র্যাফিক ম্যাপ

লাল দাগ চিহ্নিত ট্র্যাফিক ম্যাপ © টিডিসি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ (শনিবার) জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশ ঘিরে গতকাল সন্ধ্যা থেকেই  ঢাকায় নানা প্রান্ত থেকে দলে দলে নেতাকর্মীরা আসতে শুরু করেন। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়কে যান চলাচলে ব্যাঘাত ঘটছে। শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় দলটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নগরবাসীর কাছে সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করা হয়। 

পোস্টে বলা হয়, সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের কারণে কিছু সড়কে সাময়িক অসুবিধা হতে পারে। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। নগরবাসীর সুবিধার্থে একটি ট্র্যাফিক ম্যাপ সংযুক্ত করা হয়েছে।

এছাড়াও সমাবেশ চলাকালীন যে সকল সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে, তা আগেই লাল চিহ্ন দিয়ে ম্যাপে দেখানো হয়েছে। এসব সড়কগুলো হলো, আব্দুল গনি রোড, কাজী নজরুল ইসলাম এভিনিউ,নীলক্ষেত রোড, হেয়ার রোড, কাকরাইল রোড, মাওলানা ভাসানী সড়ক।

তবে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ট্র্যাফিক নির্দেশনা দেওয়া হয়নি, তবে সংশ্লিষ্ট এলাকার চালকদের বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশ থেকে সরকারের কাছে জামায়াতের সাত দফা দাবি তুলে ধরা হবে। এসব দাবির মধ্যে রয়েছে দলীয় কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, নেতাকর্মীদের মুক্তি এবং নির্বাচনে অংশগ্রহণের সুযোগসহ বিভিন্ন বিষয়।

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950