জামায়াতের সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ২

১৯ জুলাই ২০২৫, ১২:১২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ১১:২৯ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © সংগৃহীত

ঢাকায় সমাবেশে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ দুর্ঘটনায় দুজন নিহতের খবর পাওয়া গেছে।

শনিবার (১৯ জুলাই) ভোর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশফাক হোসেন। 

নিহতরা হলেন- খুলনার দাকোপ উপজেলার আবু সাঈদ (৫৫) ও মোহাম্মদ আমানত শেখ (৫৫)। আবু সাঈদ দাকোপ উপজেলা জামায়াতের আমির।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১৯ জুলাই) রাত পৌনে ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গা চৌরাস্তা মোড়ে গাড়ি পার্কিং করে চা খাচ্ছিলেন সবাই। এ সময় দাকোপ উপজেলা আমির মাওলানা আবু সাঈদ দেখতে পান, তার গাড়ির ব্যানারটি খুলে গেছে। ঠিক করার জন্য তিনি নিজেসহ কয়েকজন কাজ করছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি বাস সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মাওলানা আবু সাঈদ নিহত হন। আর আহত হন জামায়াত কর্মী মো. আনিসুর রহমান, মোহাম্মদ আমানত শেখ, মো. ইকবাল হোসেনসহ কয়েকজন। পরে আমানত শেখের মৃত্যু হয়। 

ওসি আশফাক হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ, ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে মিনি বাস ও লাশ ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অধীনে রয়েছে। এ দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আর যানটির ভেতরে থাকা ৮-৯ জন আহত হয়।

 

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950