এসপি অফিস থেকে বের হয়ে গোপালগঞ্জ ছাড়লেন আখতাররা

১৬ জুলাই ২০২৫, ০৫:১৮ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ০২:১০ AM
গোপালগঞ্জ ছাড়ছেন আখতাররা

গোপালগঞ্জ ছাড়ছেন আখতাররা © সংগৃহীত

গোপালগঞ্জের সমাবেশ শেষে ফিরে যাওয়ার পথে হামলার মুখে পড়ার পর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। আজ বুধবার (১৬ জুলাই) বেলা তিনটার দিকে এ ঘটনার পর সেখানে আশ্রয় নেন তারা।

দুই ঘণ্টা পর বেলা ৫টার দিকে এসপি অফিস থেকে তাদের গাড়িবহর বের হতে দেখা যায়। এসময় তাদের গাড়ির বহরের সামনে ও পেছনে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক গাড়ি ছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ ফেসবুকের এক স্ট্যাটাসে বলেছেন, গোপালগঞ্জ থেকে আমাদের ভাইয়েরা নিরাপদেই বের হচ্ছেন আপাতত। সবাইকে বলছি ব্লকেড জারি রাখেন। গোপালগঞ্জের নামই বদলে দেয়ার সময় আসছে।

জানা গেছে, কড়া পাহাড়ায় তাদের ১৫ থেকে ১৬টি গাড়ির বহর গোপালগঞ্জ ছাড়েন। এই বহরে এনসিপি নেতাদের মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ শীর্ষ নেতারা রয়েছেন।

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬