এবার চীন সফরে যাচ্ছে জামায়াতের শীর্ষ প্রতিনিধিদল

০৯ জুলাই ২০২৫, ১২:২৫ AM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০১:২১ AM
চীন সফরের জামায়াতের শীর্ষ প্রতিনিধিদল

চীন সফরের জামায়াতের শীর্ষ প্রতিনিধিদল © টিডিসি ফটো

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফরে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। দলের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউইনের আমন্ত্রণে জামায়াত নেতারা চীনা দূতাবাসে আয়োজিত প্রি-রিসেপশন প্রোগ্রামে অংশ নেন।

আরও পড়ুন: ঢাকা সিটি কলেজে সব পরীক্ষা ও ক্লাস স্থগিত, চলবে বোর্ড পরীক্ষা

প্রতিনিধিদলে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ও এহসান মাহবুব জুবায়েরসহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলও চীন সফর করেছে। বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে চীনের এমন কূটনৈতিক তৎপরতা তাৎপর্যপূর্ণ।

‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল মাজারের দানের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত, গণনা হবে প…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে সহকারী শিক্ষকদের বদলি নিয়ে এক জেলার নতুন নির্দেশনা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬