ঢাকা সিটি কলেজে সব পরীক্ষা ও ক্লাস স্থগিত, চলবে বোর্ড পরীক্ষা

০৯ জুলাই ২০২৫, ১২:০৯ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০১:৫৪ PM
ঢাকা সিটি কলেজ

ঢাকা সিটি কলেজ © সংগৃহীত

অনিবার্য কারণ দেখিয়ে আগামীকাল ৯ জুলাই বুধবার ঢাকা সিটি কলেজে সকল অভ্যন্তরীণ পরীক্ষা, ক্লাস ও ভর্তি কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে পূর্বনির্ধারিত বোর্ড পরীক্ষাগুলো যথারীতি চলবে।

মঙ্গলবার (৮ জুলাই) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এফ. এম. মুবারক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সব শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণে ০৯.০৭.২০২৫ তারিখে কলেজের সকল অভ্যন্তরীণ পরীক্ষা, ক্লাস এবং ভর্তি কার্যক্রম স্থগিত থাকবে। তবে বোর্ড পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।’

আরও পড়ুন: রায়ের বিরুদ্ধে আপিল করেনি এনটিআরসিএ

এছাড়া বিজ্ঞপ্তিটি ভাইস প্রিন্সিপাল, বিভাগীয় প্রধান, পরীক্ষা কমিটির সদস্য ও অফিস সুপারিনটেনডেন্টের কাছেও অনুলিপি আকারে পাঠানো হয়েছে।

তবে ঠিক কী কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬