রায়ের বিরুদ্ধে আপিল করেনি এনটিআরসিএ

০৮ জুলাই ২০২৫, ০৬:১৪ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১১:২৩ AM
হাইকোর্ট ও এনটিআরসিএ লোগো

হাইকোর্ট ও এনটিআরসিএ লোগো © ফাইল ফটো

১৮তম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে সনদ দেওয়ার নির্দেশনা দিয়েছিল হাইকোর্ট। হাইকোর্টের দেওয়া এ রায়ের বিরুদ্ধে এখনো আপিল করেনি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ তথ্য জানান সংস্থাটির সচিব এ এম এম রিজওয়ানুল হক।

এনটিআরসিএ সচিব জানান, ‘হাইকোর্টের দেওয়া রায়ে আমরা চার নম্বর বিবাদী। প্রথম বিবাদী করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবকে। এ ছাড়া তৃতীয় নম্বরে রয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক। আগামীকাল বুধবার পর্যন্ত আপিল করার সময় রয়েছে। আপিল করলে কালকের মধ্যে করা হবে।’ 

আরও পড়ুন: ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদনের সময় বাড়ানো নিয়ে যা জানালেন সচিব

এর আগে গত ৩ জুলাই ১৮তম নিবন্ধনে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে সনদ দেওয়ার আদেশ দেন হাইকোর্ট। আইসিটি বিষয়ে ফেল করা এক প্রার্থীর রিটের প্রেক্ষিতে এমন নির্দেশনা দেওয়া হয়।

জানতে চাইলে এনটিআরসিএর সহকারী পরিচালক (প্রশাসন, আইন ও সমন্বয়) লুৎফর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের বিষয়টি আমাদের সচিব স্যার দেখছেন। তিনি যা বলেছেন এর বাইরে আমার কোনো বক্তব্য নেই।’

গত ৪ জুন বিকেলে ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে ৬০ হাজার ৫২১ জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়। চূড়ান্ত ফলাফল থেকে ২০ হাজারের বেশি প্রার্থী বাদ পড়েন। অর্থাৎ তারা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে থাকেন অনুত্তীর্ণ প্রার্থীরা। শুরু করেন আন্দোলন। সনদের দাবিতে গত কয়েকদিন ধরে টানা আন্দোলন করছেন অনুত্তীর্ণ প্রার্থীরা।

 

দেশের বাজারে ফের সোনার দামে বড় পতন, এখন ভরি কত?
  • ০৫ অক্টোবর ২০২৬
আবিপ্রবিতে ‘একাত্রয় ক্রনিকলস: দ্য সেলিব্রেশন আনস্ক্রিপ্টেড’…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন শেকৃবির অবসরপ্রাপ্ত অধ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে ছাত্রদলের হামলায় আহত সাংবাদিককে দেখতে রামেকে শিবিরের…
  • ০৫ অক্টোবর ২০২৬
ছুটির বিকেলে গোবিপ্রবি ক্যাম্পাসে বসে শিশুদের পাঠশালা
  • ০৫ অক্টোবর ২০২৬
ট্রাম্পের সাথে ছবি নিয়ে প্রোপাগান্ডা: প্রধানমন্ত্রীকে কেন …
  • ০৫ অক্টোবর ২০২৬