৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদনের সময় বাড়ানো নিয়ে যা জানালেন সচিব

০৮ জুলাই ২০২৫, ০৫:৩৯ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১০:২৬ AM
এ এম এম রিজওয়ানুল হক ও এনটিআরসিএ লোগো

এ এম এম রিজওয়ানুল হক ও এনটিআরসিএ লোগো © ফাইল ফটো

‘৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদনের সময়সীমা বাড়ানো নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। প্রার্থীদের আবেদনেও কোনো সমস্যা হচ্ছে না। ফলে আবেদনের সময় বাড়ানো নাও হতে পারে।’

মঙ্গলবার (০৮ জুলাই) বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব এ এম এম রিজওয়ানুল হক।

সম্প্রতি কারিগরি ত্রুটির কারণে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন প্রায় ১৮ ঘণ্টা বন্ধ ছিল। এ অবস্থায় আপনারা আবেদনের সময় বাড়াবেন কি না এমন প্রশ্নের জবাবে এনটিআরসিএর সচিব জানান, ‘প্রার্থীদের সুবিধার জন্যই আবেদন সাময়িক স্থগিত করা হয়েছিল। এখন সবাই আবেদন করতে পারছেন। কারো কোনো অসুবিধা হচ্ছে না। কাজেই আবেদনের সময় বাড়ানোর প্রয়োজন আছে বলে মনে হয় না।’

এর আগে সারা দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গত ২২ জুন থেকে শুরু হওয়া এই আবেদন ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত চলার কথা রয়েছে। আবেদন ফি জমা দেয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৩ জুলাই পর্যন্ত। 

প্রকাশিত ৬ষ্ঠ বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে মোট এক লাখ ৮২২টি এমপিওভুক্ত শূন্যপদে শিক্ষক নিয়োগ দেয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে ৪৬ হাজার ২১১টি, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১টি, এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার ১১০টি পদ রয়েছে।

আবেদনের যোগ্যতা নির্ধারণে বলা হয়েছে, প্রার্থীর বয়সসীমা ৪ জুন ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে, যেদিন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পাশাপাশি, নিবন্ধন সনদের মেয়াদ ফল প্রকাশের তারিখ থেকে তিন বছরের মধ্যে থাকতে হবে। বয়স ও সনদের মেয়াদের শর্ত পূরণ না করলে প্রার্থী আবেদন করতে পারবেন না।

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
  • ২৬ আগস্ট ২০২৬
হোয়াটসঅ্যাপ গ্রুপে আর পাঠানো লাগবে না স্ক্রিনশট, যুক্ত হচ্…
  • ২৬ আগস্ট ২০২৬
আজ বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর
  • ২৬ আগস্ট ২০২৬
ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
ইবির পরিত্যক্ত ভবনগুলো ছাত্রী হলে রূপান্তরের চিন্তাভাবনা প্…
  • ২৬ আগস্ট ২০২৬
ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬