‘না জানিয়ে’ এনসিপির কমিটিতে মুদি দোকানদার, প্রত্যাহার চেয়ে ফেসবুকে পোস্ট

০৫ জুলাই ২০২৫, ০১:১৭ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪২ PM
ছাদিম কাজী

ছাদিম কাজী © টিডিসি সম্পাদিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গোপালগঞ্জ জেলা সমন্বয় কমিটির সদস্য হিসেবে নাম প্রকাশিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই নিজেকে ওই কমিটি থেকে বাদ দেয়ার অনুরোধ জানিয়েছেন ছাদিম কাজী। শুক্রবার (৪ জুলাই) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ অনুরোধ জানান  তিনি।

ওই পোস্টে নাদিম লেখেন, ‘আমার অনুমতি ব্যতীত আমাকে এনসিপি কমিটির সদস্য করা হয়েছে। এটা আমার এবং আমার পরিবারের জন্য অনাকাঙ্ক্ষিত। আমি এই ব্যাপারে কিছুই জানি না এবং কোনো রাজনৈতিক দলের সাথেও যুক্ত নই। তাই দয়া করে আমার নাম কমিটি থেকে বাদ দিন।’

এর আগে, বৃহস্পতিবার (৩ জুলাই) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ২৯ সদস্যবিশিষ্ট গোপালগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেন। এই কমিটিতে ছাদিম কাজীকে এনসিপি গোপালগঞ্জ জেলা সমন্বয় কমিটির এক নম্বর সদস্য হিসেবে নাম ঘোষণা করা হয়।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ছাদিম কাজী বলেন, ‘আমি একজন মুদি দোকানি, রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। কমিটিতে নিজের নাম দেখে আমি বিস্মিত।’

তিনি আরও বলেন, আমার ধারণা আমার  স্কুলের বড় ভাই ও এনসিপির গোপালগঞ্জ জেলা সমন্বয়ক মো. আরিফুল ইসলাম হয়তো ভুলবশত আমার নামটি দিয়েছেন।

এ বিষয়ে মো. আরিফুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। 

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬