জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াত: শফিকুর রহমান

২৬ জুন ২০২৫, ১০:২৭ PM , আপডেট: ২৭ জুন ২০২৫, ১১:২১ AM
ডা. শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান © সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া প্রয়োজন। এতে নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণিত হবে—তারা কতটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় সক্ষম।”

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় ঢাকার মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের উপজেলা ও থানা আমীরদের জন্য আয়োজিত শিক্ষা শিবিরে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির আরও বলেন, “প্রবাসী বাংলাদেশীদের ভোটার তালিকাভূক্ত করতে হবে যাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারেন। তারা আমাদের গৌরব। তারা দেশের অর্থনীতিকে মজবুত করছেন। তাদের অধিকারকে অবশ্যই গুরুত্ব দিতে হবে।”

তিনি বলেন, “আল্লাহর অশেষ রহমতে আমাদের ভাই জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম আদালতে নির্দোষ প্রমাণিত হয়ে বেকসুর খালাস পেয়েছেন। আদালতের রায়ের মাধ্যমে আমরা আমাদের নিবন্ধন ও নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেয়েছি, এ জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি।” 

তিনি বলেন, “আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনশত আসনেই প্রার্থীর প্রাথমিক সিলেকশন দিয়েছি এবং প্রস্তুতি নিচ্ছি। আগামী নির্বাচনে বিজয়ের ব্যাপারে আমরা আশাবাদী।” 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও মাওলানা আব্দুল হালিম এবং সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব। 

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬