আমরা জামায়াতকে নয়, ইসলামকে ক্ষমতায় আনতে চাই: ডা. শফিকুর রহমান

০১ জুন ২০২৫, ০৯:২৩ AM , আপডেট: ০২ জুন ২০২৫, ০৮:০৭ PM
জামায়াত আমির

জামায়াত আমির © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা জামায়াতকে নয়, ইসলামকে ক্ষমতায় আনতে চাই। তিনি বলেন, ইসলামের আলোকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র কায়েম হলে মদিনার আদলে নারী-পুরুষনির্বিশেষে সবাই সমান নিরাপত্তা পাবে।’ শনিবার (৩১ মে) নীলফামারীর সৈয়দপুরে জামায়াতের রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে আয়োজিত জেলা ও মহানগর কর্মপরিষদ সদস্যদের দুই দিনব্যাপী শিক্ষাশিবিরের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দপুরের আল-ফারুক একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি আরও বলেন, প্রত্যেক মানুষকে দ্বীনের ছায়াতলে নিয়ে আসাই আমাদের আকাঙ্ক্ষা। এজন্য ইখলাসের সঙ্গে দ্বীনের কাজ করতে হবে এবং অর্পিত সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে জামায়াতের আমির বলেন, প্রত্যেকে নিজেকে পাহারা দেবে, আর সংগঠন পাহারা দেবে সবাইকে। আমাদের নেতাকর্মীদের কুরআন-হাদীস অধ্যয়ন বাড়াতে হবে এবং পরিবারে সময় দেওয়া ও সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, সব ইসলামী দল ও শক্তির সঙ্গে যোগাযোগ বৃদ্ধি ও সম্পর্ক সুদৃঢ় করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন। এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, অঞ্চল টিম সদস্য মুহাম্মদ আবদুর রশীদ এবং রংপুর-দিনাজপুর অঞ্চলের বর্তমান ও সাবেক জেলা আমিরেরা।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9