প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে ঐকমত্যে আসেনি ৩ দল: আলী রীয়াজ

২২ জুন ২০২৫, ০৭:১৫ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ১০:১৩ PM
আলী রীয়াজ

আলী রীয়াজ © সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে বিএনপিসহ তিনটি রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছাতে পারেনি। রবিবার (২২ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে  সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। 

আলী রীয়াজ বলেন, আজকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রথমটি হলো, প্রধানমন্ত্রীর মেয়াদকাল এবং দ্বিতীয়টি হলো সংবিধানে রাষ্ট্রের মূলনীতি। দীর্ঘ আলোচনা শেষে আমরা একটি স্পষ্ট প্রস্তাবের জায়গায় এসেছি, একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন।

তিনি বলেন, বিএনপি, এনডিএম ও বিএলডিপি— এই তিনটি দল তাদের মতামত পুনর্বিবেচনার জন্য সময় চেয়েছে। তারা বিষয়টিকে উচ্চকক্ষ গঠন ও এনসিসির কাঠামোর সঙ্গে সম্পর্কিত হিসেবে দেখছে এবং পরবর্তী আলোচনায় এটি আবার উত্থাপন করবে। 

তিনি আরও বলেন, তিন দল বাদে বাকি সব রাজনৈতিক দল এই প্রস্তাবে একমত হয়েছে। আমরা আশা করছি, আলোচনার ধারাবাহিকতায় সবাই একমত হতে পারবে। 

ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬
ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগ
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই শহীদ ডা. কবিরুলের কন্যা এসএসসি উত্তীর্ণ, শুভেচ্ছা জান…
  • ১২ আগস্ট ২০২৬