জাতীয় নির্বাচনে কোন আসনে লড়বেন জানালেন গণঅধিকার পরিষদ নেতা ফারুক

১৭ জুন ২০২৫, ০৫:১০ PM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৮:২৫ PM
ফারুক হাসান ও দলীয় প্রতীক ট্রাক

ফারুক হাসান ও দলীয় প্রতীক ট্রাক © টিডিসি সম্পাদিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি নাকি এপ্রিলে এ নিয়ে রাজনৈতিক অজ্ঞনে চলছে তুমুল আলোচনা। নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও আগামী জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসন থেকে গণঅধিকার পরিষদের দলীয় প্রতিক নিয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন দলটির মুখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান। 

আজ বুধবার (১৭ জুন) নিজের ফেসবুক একাউন্টে এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি। ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-২ থেকে গণঅধিকার পরিষদের দলীয় প্রতীক ট্রাক মার্কা নিয়েই নির্বাচন করবো ইনশাআল্লাহ।’

এ ব্যাপারে জানতে চাইলে গণঅধিকার পরিষদের মুখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমি আসন্ন জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে দলের প্রতীক ট্রাক মার্কা নিয়ে নির্বাচন করব। আমার নির্বাচনি এলাকায় পুরোদমে প্রস্তুতি চালাচ্ছি। নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে আমি আশাবাদী।’ 

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬