যুবলীগ থেকে গণঅধিকার পরিষদ-বিএনপি, এখন তিনি এনসিপি নেতা

১৫ জুন ২০২৫, ০২:০৫ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০৯:৪৭ PM
মাজহারুল ইসলাম মিন্টু

মাজহারুল ইসলাম মিন্টু © টিডিসি সম্পাদিত

জামালপুরে ১০ মাসে ৩ দল বদল করা মাজহারুল ইসলাম মিন্টুকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাদারগঞ্জ উপজেলার যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার (১৪ জুন) দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করা সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত মাদারগঞ্জ উপজেলা শাখার সমন্বয় কমিটিতে তার নাম দেখা যায়।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর যুবলীগের নেতা মাজহারুল ইসলাম মিন্টু ২০২৪ সালের ২২ নভেম্বর উপজেলা গণঅধিকার পরিষদের কার্যনির্বাহী কমিটির ১ নম্বর সদস্য হন। এর প্রায় তিনমাস পর গত ১৮ ফেব্রুয়ারি জামালপুর জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) যুগ্ম আহ্বায়ক বনে যান। এর প্রায় চার মাস পর শনিবার উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারীর পদ পান তিনি। 

যুবলীগের ৭নং ওয়ার্ড সভাপতি হাফিজুর রহমান বলেন, মিন্টু আমাদের কমিটির সহসভাপতি।  তিনি এখনো পদত্যাগ করেননি।

গণঅধিকার পরিষদের আহ্বায়ক হামিদুর রহমান বলেন, পছন্দমতো পদ না পাওয়ায় মিন্টু মৌখিকভাবে পদত্যাগ করেন।

জিসাসের আহ্বায়ক রুবেল আহমেদ জানান, মিন্টু এখনো জিসাসে পদে আছেন এবং তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 

এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির যুগ্ম-আহ্বায়ক হিফজুর রহমান বকুল বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে রাজনীতি করার অধিকার সবারই আছে। তিনি যেহেতু বিএনপির সংগঠনে ছিলেন, এখন তার মনে হয়েছে এনসিপির সঙ্গে গণঅভ্যুত্থনারে স্পিরিটের কাজ করা উচিত। ওই প্রেক্ষাপটেই তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন।

এ বিষয়ে মাজহারুল ইসলাম মিন্টু বলেন,  আমি যুবলীগে পদে নেই। গণঅধিকার পরিষদ ও এনসিপিতে কে বা কারা নাম দিয়েছে জানি না। তবে আমি এখন কেবল জিসাসে সক্রিয়। 

কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬