মানুষের ভালোবাসার ম্যান্ডেটেই বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসবে: যুবদলের সাধারণ সম্পাদক

০৮ জুন ২০২৫, ০৬:০৩ PM , আপডেট: ১০ জুন ২০২৫, ০৭:৫৯ PM
যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন

যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন © টিডিসি ফটো

আল্লাহর রহমত এবং দেশের মানুষের অগাধ ভালোবাসার ম্যান্ডেটেই বিএনপি আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন। এ সময় তিনি বলেন, বাংলার মানুষ যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, তাতে এটা এখন সময়ের অপেক্ষা মাত্র।

আজ রোববার (৮ জুন) দুপুরে ভোলার চরফ্যাশনের দুলারহাট বাজারে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।

সভায় তিনি আশা প্রকাশ করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুত দেশের রাজনৈতিক সংস্কার সম্পন্ন করে জাতীয় নির্বাচনের ঘোষণা দেবে।

নয়ন বলেন, অনেক বছর পর বাংলাদেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাবে। আমরা বিশ্বাস করি, সেই নির্বাচনের মাধ্যমে দেশের সংবিধানিক শাসন আবারও প্রতিষ্ঠিত হবে।

আরও পড়ুন: জুলাই শহীদের রক্তের অমর্যাদা করে কোনো নির্বাচন চাই না: জামায়াতের আমির

চরফ্যাশন ও মনপুরার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নয়ন বলেন, আপনারা আমাদের আপনজন। বিএনপিকে আমরা ঐক্যবদ্ধ দেখতে চাই, এবং সেটিই আমাদের দৃঢ় অঙ্গীকার। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান দেশের প্রতিটি মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। হাজার মাইল দূরে থেকেও তিনি দলকে সুসংগঠিত রাখছেন, দিচ্ছেন দক্ষ ও সক্রিয় নেতৃত্ব।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, আপনারা এমন কিছু করবেন না, যা বিএনপির জনপ্রিয়তায় ধস নামায়। কে আপন আর কে পর, সেটা মুখ্য নয়—জনগণের পক্ষে যিনি কাজ করবেন, তিনিই আমাদের আপনজন। ৃআর যিনি দুর্নীতি, দখলদারিত্ব বা অন্য কোনো অপরাধে জড়িত থাকবেন, তিনি যতই ঘনিষ্ঠ হোন না কেন, তার বিরুদ্ধে দল কঠোর অবস্থান নেবে। তবে আইন নিজেদের হাতে তুলে না নিয়ে, আইনের মাধ্যমেই তাকে প্রতিহত করা হবে—এটাই আমাদের পথ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হেলাল উদ্দিন টিপু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক খায়রুল ইসলাম সোহেল, যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির সিকদার এবং চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদারসহ স্থানীয় অনেক নেতাকর্মী।

পথসভা শেষে কেন্দ্রীয় যুবদল নেতা নয়ন নদীভাঙন কবলিত চরফ্যাশনের নীলকমল ইউনিয়নের মুন্সীরহাট এলাকা পরিদর্শন করেন।

পরে তিনি শশীভূষণ ও দক্ষিণ আইচা থানার বিভিন্ন স্থানে গিয়েও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

কর্মকর্তার চেয়ারে বসে যুবকের টিকটক, কর্মচারীকে শোকজ
  • ১১ নভেম্বর ২০২৬
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
  • ১১ নভেম্বর ২০২৬
টেকনাফে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২
  • ১১ নভেম্বর ২০২৬
গাজী নজরুলের সংসদ সদস্য পদ বিলুপ্ত ও উপনির্বাচনের দাবিতে ৩ …
  • ১১ নভেম্বর ২০২৬
শিশু সন্তানসহ একসঙ্গে প্রাণ হারালেন বাবা-মা
  • ১১ নভেম্বর ২০২৬
জবিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগ নেতা রেজওয়ান ৩ দিনের রিমান্ডে
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950