ঈদের দিনে গুম ও চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের পাশে রিজভী

০৭ জুন ২০২৫, ১১:৫৬ PM , আপডেট: ১০ জুন ২০২৫, ১০:৪৫ AM
শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ

শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ © টিডিসি ফটো

ঈদুল আজহার দিনে আজ শনিবার (৭ জুন) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গুম ও চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও ঈদ উপহার প্রদান করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এ ছাড়া, রিজভী রাজধানীর নাখালপাড়ায় ২০১৩ সালের ০৪ ডিসেম্বর গুম হওয়া স্বেচ্ছাসেবক দলের নেতা কাওসারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। কাওসারের স্ত্রীর কান্নায় এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় মানবেতর জীবনযাপন করা এই ক্ষুদ্র ঘরটিতে। রিজভীর সম্মুখেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের পরিবারের ঘর ভাড়ার দায়িত্ব গ্রহণ করেন সাবেক স্বেচ্ছাসেবকদল নেতা ডা. সালাহউদ্দিন মোল্লা।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, প্রকৌশলী ইকবালুর রহমান রোকন, ড্যাব নেতা ডা. শরীফুল ইসলাম, ডা. লোহানী তাজুল ইসলাম ও কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি তৌহিদুর রহমান আউয়ালসহ নেতৃবৃন্দ।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬