‘শহীদ জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি ফিরিয়ে দিতে পারলে বুঝতাম সরকার কৃতিত্বের কাজ করেছে’

০৬ জুন ২০২৫, ০১:০৮ AM , আপডেট: ০৬ জুন ২০২৫, ০৩:৫৭ PM
ইশরাক হোসেন

ইশরাক হোসেন © সংগৃহীত

১০ মাসে শহীদ জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি আগের অবস্থায় ফিরিয়ে দিতে পারলে বুঝতাম সরকার বিশাল কৃতিত্বের কাজ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বৃহস্পতিবার (৫ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

ওই পোস্টে ইশরাক লেখেন,  ১০ মাসে শহীদ জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি আগের অবস্থায় ফিরিয়ে দিতে পারলে বুঝতাম সরকার বিশাল কৃতিত্বের কাজ করেছে। আজকে যেটা করল সেটার জন্যে ধন্যবাদ জানাই, তবে এখানে কৃতিত্ব নেওয়ার কিছু নাই। বাড়ির মালিক অবৈধভাবে আটকে রাখা কাগজ পত্র ফেরত পেয়েছে। 

এর আগে, বুধবার (৪ জুন) রাত নয়টার দিকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান খালেদা জিয়ার হাতে গুলশানের বাড়ির  নামজারির কাগজ তুলে দেন। এ সময় গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন।

গণপূর্ত মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার বাড়ির নামজারির বিষয়টি আগেই সম্পন্ন করেছে সরকার। আনুষ্ঠানিকভাবে নামজারির কাগজটি খালেদা জিয়ার হাতে তুলে দিতে চেয়েছে সরকার। কিন্তু খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে এই আনুষ্ঠানিকতা দেরি হয়।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬