কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

৩১ মে ২০২৫, ০৫:৩১ PM , আপডেট: ০১ জুন ২০২৫, ১১:৫৩ AM
ইমাম হোসেন বাচ্চু

ইমাম হোসেন বাচ্চু © সংগৃহীত

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইমাম হোসেন বাচ্চু (৪৪) কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। শনিবার (৩১ মে) সকালে তিনি বুকে ব্যথা অনুভব করলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন। ইমাম হোসেন বাচ্চু নগরীর মোগলটুলি এলাকার গোলাম মাওলার ছেলে।

হালিমা খাতুন জানান, বাচ্চুর বিরুদ্ধে হত্যা এবং হত্যাচেষ্টার অভিযোগে দুটি মামলা ছিল। এসব মামলায় কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি গত ৩০ মার্চ থেকে কারাগারে আটক ছিলেন।

আরও পড়ুন: পাবনায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আজ শনিবার দুপুরে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কারা কর্মকর্তা।

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬