বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান 

২৫ মে ২০২৫, ০৫:৩৩ PM , আপডেট: ২৫ মে ২০২৫, ০৫:৫১ PM
ছাত্রদলে যোগদান

ছাত্রদলে যোগদান © টিডিসি ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ মহানগর কমিটির পদায়নকৃত ৫ জন ছাত্রনেতা জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। তারা বৈষম্যবিরোধী কমিটি ঘোষণার দিনই স্বেচ্ছায় পদত্যাগ করেন। একই অনুষ্ঠানে একজন সদ্য পদত্যাগকারী নেতাও আনুষ্ঠানিকভাবে  ছাত্রদলে যুক্ত হন। বিষয়টি নিশ্চিত করেছেন আনন্দ মোহন কলেজ ছাত্রদলের সভাপতি হুজ্জাতুল খান। 

শনিবার (২৪ মে) রাত ৮টায় ময়মনসিংহ মহানগরীর নতুন বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে নবযাত্রার এই মুহূর্তে তাদের ফুল দিয়ে বরণ করে নেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শাকির আহমেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো: রিসালাত ইসলাম সজীব। 

এ সময় আরও উপস্থিত ছিলেন নবগঠিত ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়, সাধারণ সম্পাদক আল মো. রাফসান সামি, আনন্দ মোহন কলেজ ছাত্রদলের সভাপতি হুজ্জাতুল খান মুন, সাধারণ সম্পাদক মোস্তাক সরকারসহ মহানগর ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

যোগদানকারী ছাত্রনেতারা জানান, তারা দীর্ঘদিন ধরে জুলাই অভ্যুত্থানসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে জাতীয়তাবাদী শক্তির আদর্শে অনুপ্রাণিত হয়ে লড়াই করেছেন। তারা ভবিষ্যতেও মেধাভিত্তিক, তারুণ্যনির্ভর একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। যোগদানের মাধ্যমে জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে এবং তরুণ প্রজন্মের নেতৃত্বে নতুন গতি সঞ্চার হবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।

আরও পড়ুন: শপথ চেয়ে হাইকোর্টে রিট করিনি: ইশরাক হোসেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে যোগদানকারী নেতৃবৃন্দের মধ্যে ছিলেন- কাউসার হাসান (সংগঠক), ফারদিন আলম (সদস্য), রিশাদুল আলম প্রিন্স (সহ-মুখপাত্র), নামি আহমেদ (সদস্য), বাঁধন রহমান রাতুল (সদস্য)। 

বিএমইউর ডক্টরস হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আব্দুল আউয়াল
  • ২৩ জুলাই ২০২৬
৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা
  • ২৩ জুলাই ২০২৬
শিক্ষা অধিকার সংসদে ‘এডুএনভয়’ হিসেবে শিক্ষার্থীদের যুক্ত হও…
  • ২৩ জুলাই ২০২৬
পরীক্ষার সময় অন্য প্রতিষ্ঠানের সার্ভারে ঢুকেছে এআই মডেল: ও…
  • ২৩ জুলাই ২০২৬
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখানে
  • ২৩ জুলাই ২০২৬
৫০তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫ প্রার্থী
  • ২৩ জুলাই ২০২৬