শপথ চেয়ে হাইকোর্টে রিট করিনি: ইশরাক হোসেন

২৫ মে ২০২৫, ০৫:২৫ PM , আপডেট: ২৬ মে ২০২৫, ১১:৪৯ AM
ইশরাক হোসেন

ইশরাক হোসেন © সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ নিতে হাইকোর্টে এখনো রিট করেননি বলে জানিয়েছেন ইশরাক হোসেন। বিভিন্ন গণমাধ্যমে হওয়া সংবাদ প্রকাশের প্রেক্ষিতে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি করেন।

রবিবার (২৫ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইশরাক হোসেন এ তথ্য জানান। তিনি বলেন,  ‘যেহেতু স্থানীয় সরকার মন্ত্রনালয় কর্তৃক সিটি কর্পোরেশন আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে শপথ পড়ানোর কোন পদক্ষেপ দৃশ্যমান হয়নি। তাই কোর্টের দ্বারস্থ হওয়ার বিষয়ে আমরা আলোচনা করছি। এখন পর্যন্ত রিট পিটিশন দায়ের  অথবা চুড়ান্ত করা হয় নাই। আদালতের প্রস্তুতির অংশ হিসেবে আমরা একটা ইন্ট্রি করিয়েছি মাত্র। এটা জাস্ট একটা এন্ট্রি মাত্র। রিট পিটিশন নয়।’

আরও পড়ুন: মানবিক করিডর ও বন্দরে ‘না’ জামায়াত আমিরের

প্রসঙ্গত, রবিরার বিভিন্ন গণমাধ্যমে ‘শপথ চেয়ে হাইকোর্টে রিট করেছেন ইশারাক হোসেন’ মর্মে সংবাদ প্রকাশিত করেছে। এর প্রেক্ষিতেই এই বিবৃতি পাঠান ইশরাক হোসেন।

বাঁশের তৈরি ফাঁদে ইঁদুর দমন, কৃষকের নতুন ভরসা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাস অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে শাহ্জাল…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দেয়নি ৭ শতাধিক প্রতিষ্ঠ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি অধ্যাপককে ভিসি নিয়োগের প্রতিবাদে সেন্ট্রালের শিক্ষার্থ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা বিশু গ্যাংয়ের…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬