একেই কি বলে প্রতিবিপ্লব, প্রশ্ন রাফে সালমান রিফাতের

২৩ মে ২০২৫, ১০:৫৫ PM , আপডেট: ২৪ মে ২০২৫, ০৬:৫০ PM
রাফে সালমান রিফাত

রাফে সালমান রিফাত © সংগৃহীত

ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ) প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত বিস্ফোরক মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রশ্ন তুলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বা বিপ্লবের ৯ মাসে যেন দেশে কি প্রতিবিপ্লব হয়ে গেছে?

আরও পড়ুন: ডাকসুর দাবিতে অনশনরত দুই ঢাবি শিক্ষার্থী হাসপাতালে

শুক্রবার (২৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেছেন রিফাত, যিনি ছাত্র-জনতার অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতিও ছিলেন। 

রিফাত লিখেছেন, বিপ্লবের ৯ মাসের মাথায় বিপ্লবের ব্যানার ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ বলতে কিছুর অস্তিত্ব নাই আর। একেই কি বলে প্রতিবিপ্লব?

উল্লেখ্য, গণ–অভ্যুত্থানে নেতৃত্বে থাকা জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সাবেক যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাতের নেতৃত্বে নতুন একটি ‘রাজনৈতিক প্ল্যাটফর্ম’  ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) প্রতিষ্ঠিত হয়েছে। আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ছাত্র। জুনায়েদ পড়েছেন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগে। আর রিফাত পড়েছেন ফার্মেসিতে। তারা দুজনই ছাত্রশিবিরের ঢাবি শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন।

যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩২
  • ০৬ অক্টোবর ২০২৬
সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
সিসিটিভি ফুটেজ না থাকার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব…
  • ০৬ অক্টোবর ২০২৬
কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, লাখ টাকা মুক্তিপণ আদা…
  • ০৬ অক্টোবর ২০২৬
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬