আন্দোলনকারীদের উদ্দেশে ইশরাকের নতুন বার্তা

২০ মে ২০২৫, ১২:০৭ PM , আপডেট: ২০ মে ২০২৫, ০৯:১৬ PM
প্রকৌশলী ইশরাক হোসেন

প্রকৌশলী ইশরাক হোসেন © সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেনকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের দাবিতে লাগাতার আন্দোলন চলছে। তবে আন্দোলনরত অনুসারীদের নতুন নির্দেশনা দিলেন ইশরাক হোসেন।

মঙ্গলবার (২০ মে) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক স্ট্যাটাসে তিনি এই নির্দেশনা দেন।

ফেসবুকে ইশরাক হোসেন লেখেন, ‘আমি আন্দোলনরত ঢাকা দক্ষিণ সিটির জনগণ ও ভোটারদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বাদে অন্য কোনো রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে যত ক্ষোভ থাকুক না কেন, আমরা তাদের অসম্মান হয়, এ রকম কিছু করা থেকে শতভাগ বিরত থাকি।’

তিনি বলেন, ‘আমরা সমালোচনা করি, রাজনৈতিক বক্তব্যের মধ্য দিয়ে তাদের সতর্ক করি, তাদের ভুল ধরিয়ে দিই কিন্তু অবশ্যই ভাষাগত শিষ্টাচার মেনে।’

দেশকে আর পেছনে নিতে চান না জানিয়ে ইশরাক লেখেন, ‘অনেক তো দেখে আসছি আর পেছনের দিকে দেশটাকে নিতে চাই না। অবশ্যই আমরা রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করব, দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দেব, নির্বাচনী স্পষ্ট রোডম্যাপ আদায়ের মাধ্যমে আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নেব। এমনকি বর্তমানে বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগে কঠোর গণতান্ত্রিক আন্দোলনও করব। কিন্তু ভাষা ও ব্যবহার যাতে শত্রুও সমালোচনা করতে না পারে।’

নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬