আমাদের দক্ষ না হওয়ার অন্যতম কারণ বিসিএস: ডা. জাহেদ উর রহমান

০৯ মে ২০২৫, ০৯:০২ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৬:৫৫ PM
ডা. জাহেদ উর রহমান

ডা. জাহেদ উর রহমান © সংগৃহীত

আমাদের স্কিল বা দক্ষতার ঘাটতি রয়েছে এবং সেটি অস্বীকার করার সুযোগ নেই। আমরা এখনো কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছি না। এর অন্যতম কারণ হলো বিসিএস—এখানে টাকা আছে, খ্যাতিও আছে। কিন্তু কেউ বিসিএসে চাকরি পেয়ে ফ্ল্যাট-গাড়ি করলে আমরা কিছু জিজ্ঞেস করি না। এই পরীক্ষাগুলোতে অংশ নেওয়া অধিকাংশ প্রার্থী তেমন যোগ্য নন। এ অবস্থার পরিবর্তন আনতে হলে আমাদের প্রকৃত অর্থে যোগ্য হয়ে উঠতে হবে।

শুক্রবার (মে ৯) চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের সমন্বয়ে ‘তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ’ কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন তারুণ্যের ভাবনা অনুষ্ঠানে নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ডা. জাহেদ উর রহমান এসব কথা বলেন। 

ডা. জাহেদ উর রহমান বলেন, আমরা চাকরির জন্য যথেষ্ট যোগ্য হয়ে উঠতে পারছি না—এটি স্বীকার করতেই হবে। মোটা দাগে বললে, আমরা ইংরেজি ঠিকমতো পারি না। আমাদের দেশে কি ইংরেজিতে একটি মানসম্মত চ্যানেল আছে? অথচ ভারতে দেখুন, কতগুলো ইংরেজি চ্যানেল রয়েছে। এর মাধ্যমে তারা তাদের প্রোপাগান্ডাও দক্ষতার সঙ্গে ছড়িয়ে দিতে পারছে। 

তিনি আরও বলেন, আমাদের স্কিল বা দক্ষতার ঘাটতি রয়েছে এবং সেটি অস্বীকার করার সুযোগ নেই। সামনে অনেক পেশাই থাকবে না—সাংবাদিকতা, চিকিৎসা, আইনসহ অনেক ক্ষেত্রেই বড় ধরনের পরিবর্তন আসছে। দ্রুতই অনেক চাকরি হারিয়ে যাবে, যেগুলোর জায়গা দখল করবে এআই। অথচ আমরা এখনো কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছি না। এর অন্যতম কারণ হলো বিসিএস —এখানে টাকা আছে, খ্যাতিও আছে। কেউ বিসিএসে চাকরি পেয়ে ফ্ল্যাট-গাড়ি করলে আমরা কিছু জিজ্ঞেস করি না। অথচ দেখা যাচ্ছে, এই পরীক্ষাগুলোতে অংশ নেওয়া অধিকাংশ প্রার্থী তেমন যোগ্য নন। ফলে অনেকে ৮-১০ বছর ধরে প্রস্তুতি নিচ্ছেন—কেউ সফল হচ্ছেন, কেউ হচ্ছেন না—আর এতে অনেকেই হতাশ হচ্ছেন। এ অবস্থার পরিবর্তন আনতে হলে আমাদের প্রকৃত অর্থে যোগ্য হয়ে উঠতে হবে।

বনশিল্প উন্নয়ন করপোরেশনে ১১২ পদে বড় নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নামেই ‘ক্যাশলেস ক্যাম্পাস’ রাবি, কমেনি ভেগান্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো মোবাইল ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, কোন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইমাম-মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা দেবে সরকার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, নিষিদ্ধ মসজিদ-মন্দি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
যশোরে গলাকাটা মরদেহ উদ্ধার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9