আ.লীগ নিষিদ্ধের সমাবেশে মোবাইল হারালেন নুরুল হক নুর

১১ জুন ২০২৫, ০৮:১৩ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৬:৫৫ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © সৌজন্যেপ্রাপ্ত

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। আজ শুক্রবার (৯ মে) বিকেলে সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করে দলটি।

বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি সরকারের উদ্দেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে কয়েকটি দাবি উপস্থাপন করেন।

সমাবেশ চলাকালে পল্টন এলাকায় নিজের ব্যবহৃত মোবাইল ফোন হারানোর অভিযোগ করেছেন নুরুল হক নুর। বিকেল ৫টার দিকে তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বিষয়টি জানান।

পোস্টে নুরুল হক নুর লেখেন, ‘সিমসহ মোবাইলটি পল্টন এলাকায় মিছিল থেকে হারিয়ে গেছে। তাই কেউ যদি ওই নম্বরে কল বা মেসেজ পান, বিভ্রান্ত হবেন না।’ পোস্টের সঙ্গে তিনি তার ব্যবহৃত মোবাইল নম্বরও উল্লেখ করেন।

এ ছাড়া সমাবেশস্থলে আরও কয়েকজন নেতা-কর্মীকে মোবাইল খুঁজতে দেখা গেছে। দলের নেতারা অভিযোগ করেছেন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় কয়েকজনের মোবাইল ফোন চুরি হয়ে গেছে।

 

বিশ্বকাপে চোটের কারণে ক্ষতিগ্রস্ত দলগুলোর মধ্যে শীর্ষে ব্রা…
  • ১৬ মে ২০২৬
পানিতে ডুবে তিন মাসের ব্যবধানে শাবিপ্রবির দুই শিক্ষার্থীর ম…
  • ১৬ মে ২০২৬
টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৬ মে ২০২৬
জাবিতে ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযু…
  • ১৬ মে ২০২৬
ঈদুল আজহা: ট্রেনের ২৬ মে’র অগ্রিম টিকিট বিক্রি আজ
  • ১৬ মে ২০২৬
অবশেষে মারা গেলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার
  • ১৬ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081