বিএনপির অপেক্ষায় শাহবাগ, জানালেন সারজিস

০৯ মে ২০২৫, ০৬:১০ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৬:৫৫ PM
সারজিস আলম

সারজিস আলম © সৌজন্যেপ্রাপ্ত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রথমে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলন করছেন ছাত্র-জনতা, এখন তারা জড়ো হয়েছেন শাহবাগে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় ‘ব্লকেড’ কর্মসূচিতে যোগ দিয়েছে নানা রাজনৈতিক দলও। তবে সেখানে নেই বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ অবস্থায় শাহবাগ বিএনপির অপেক্ষায় আছে জানিয়েছেন  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (৯ মে)  এক ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, ‘বিএনপি এবং তার অঙ্গসংগঠন ব্যতীত সব রাজনৈতিক দল এখন শাহবাগে। বিএনপি আসলে জুলাইয়ের ঐক্য পুনঃপ্রতিষ্ঠিত হবে।’

সারজিস আলম আরও লিখেছেন, ‘ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়। আজকের এই শাহবাগ ইতিহাসের অংশ এবং ভবিষ্যৎ রাজনীতির মানদণ্ড।’

ট্যাগ: বিএনপি
ডাকসুর আয়নায় বিশ্ববিদ্যালয়ের মুখ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, আবেদন ১৭ অক্টো…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে স্কেলে আইবাস++-এ যেভাবে করবেন পে ফিক্সেশন, জেনে নিন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘২ কোটি টাকার নিচে নড়ব না’, ঘুষের ভিডিও ভাইরালের পর পিডিবি …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
চবি সাংবাদিকের কাছে কর্মীকে সাংবাদিকতা শিখতে ‘অ্যাসাইন’ ছাত…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ৪ কোটায় ভর্তিযোগ্য শিক্ষার্থীর তালিকা প্রকাশ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬