আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত শাহবাগ অবরোধ করা হবে: হাসনাত আব্দুল্লাহ

০৯ মে ২০২৫, ০৪:৩৯ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৭:৫৩ PM
হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ © সংগৃহীত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এসময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের কথা পৌঁছায়নি, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শাহবাগ অবরোধ করবো।

আজ শুক্রবার (৯ মে) বিকেলে মিন্টো রোডের মুখে নির্মিত মঞ্চ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আজকের এই সমাবেশ আমাদের জন্য লজ্জার। জুলাই আন্দোলনের এতগুলো মাস পর সরকারকে বোঝাতে হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আপনাকে আলোচনা করতে হবে স্নিগ্ধর ভাইয়ের সাথে, আপনাকে আলোচনা করতে হবে শহীদ ওয়াসিমের পরিবারের সাথে, আলোচনা করতে গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াসের স্ত্রীর সাথে।

তিনি বলেন, সারা দেশে সন্ত্রাস কায়েম করে জাসদের ৩০ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল আওয়ামী লীগ। ইতিহাসের প্রত্যেকটা স্তরে স্তরে আওয়ামজ লীগের হাতে রক্ত লেগে আছে। ২০০৬ সালে লগি বৈঠার সমাবেশের মাধ্যমে মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ২০০৯ সালে ভারতের সহযোগিতায় পিলখানায় বিডিআর সদস্যদের হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের চ্যাপ্টার ৫ আগস্ট ক্লোজ হয়ে গেছে। এটাকে নতুন করে সামনে না আনার অনুরোধ করছি। বাংলাদেশের রাজনীতি এদেশের ভূখণ্ডে নির্ধারিত হবে। বিদেশিদের প্রেসক্রিপশনে দেশ পরিচালনা করেছে। হাসিনা মোদির বেতনভুক্ত কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ নামক ভাইরাস নিয়ে আমরা বাংলাদেশে একদিনও থাকতে চাই না। শেষ রক্তবিন্দু দিয়ে, আরও যদি একমাস একবছর প্রয়োজন হয় তবুও আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা এখান থেকে সরবো না।

ঘুরতে গিয়ে নিখোঁজ, পাঁচ ঘণ্টা পর শাবিপ্রবি শিক্ষার্থীর মরদে…
  • ১৫ মে ২০২৬
কুবিতে নতুন উপাচার্য যোগদানের রাতেই হল প্রভোস্টের নেমপ্লেট …
  • ১৫ মে ২০২৬
গণঅধিকারে যোগ দিচ্ছেন এনসিপিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা
  • ১৫ মে ২০২৬
প্রাথমিকের শিক্ষার্থীর  ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৫ মে ২০২৬
অনার্সের খাতা পুনঃমূল্যায়নে প্রতি পত্রে ১২০০ টাকা ফি, শিক্ষ…
  • ১৫ মে ২০২৬
মায়েদের শরীরে পুষ্টির অভাব, ব্রেস্টফিডিংও কম হচ্ছে
  • ১৫ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081