আপ বাংলাদেশের আত্মপ্রকাশ উপলক্ষে শহীদ মিনারে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

০৯ মে ২০২৫, ০৩:৫২ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৭:৫৩ PM
আপ বাংলাদেশের আত্মপ্রকাশ

আপ বাংলাদেশের আত্মপ্রকাশ © টিডিসি ফটো

জুলাই-আগস্ট গণআন্দোলনের তরঙ্গ থেকে উঠে আসা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ বা সংক্ষেপে ‘আপ বাংলাদেশ’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ আজ শুক্রবার (৯ মে)। বিকেল ৪টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করতে যাচ্ছে প্ল্যাটফর্মটি। সংগঠনটির নেতৃত্বে রয়েছেন আলোচিত ছাত্র আন্দোলনের দুই প্রধান সংগঠক আলী আহসান জুনায়েদ এবং রাফে সালমান রিফাত।

এর আগে শহীদ মিনার এলাকায় এদিন দুপুরের পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেছেন আপ বাংলাদেশের সমর্থক ও নেতাকর্মীরা। তাদের অনেকেই জুলাই মাসের ছাত্র ও নাগরিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। নতুন বাংলাদেশ গড়ার আশায় তারা এবার একত্র হচ্ছেন ‘আপ বাংলাদেশ’-এর পতাকার তলে।

মঞ্চে ইতোমধ্যেই প্রস্তুতির কাজ শেষ হয়েছে। শহীদ মিনারের প্রাঙ্গণে তৈরি হয়েছে ছোট একটি বর্ণাঢ্য অস্থায়ী কাঠামো, যেখানে বিকেলে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেবেন আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সদস্যসচিব রাফে সালমান রিফাত এবং আরও কয়েকজন কেন্দ্রীয় মুখপাত্র।

আয়োজকদের দাবি, ‘জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন’ হবে এই প্ল্যাটফর্মের প্রাথমিক লক্ষ্য। তারা একটি গণতান্ত্রিক, সুবিচারভিত্তিক এবং নৈতিক নেতৃত্বে পরিচালিত রাষ্ট্র নির্মাণের স্বপ্ন দেখেন, যেখানে সমাজে থাকবে না বৈষম্য, দুঃশাসন কিংবা দখলদার রাজনীতির আধিপত্য।

ঘুরতে গিয়ে নিখোঁজ, পাঁচ ঘণ্টা পর শাবিপ্রবি শিক্ষার্থীর মরদে…
  • ১৫ মে ২০২৬
কুবিতে নতুন উপাচার্য যোগদানের রাতেই হল প্রভোস্টের নেমপ্লেট …
  • ১৫ মে ২০২৬
গণঅধিকারে যোগ দিচ্ছেন এনসিপিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা
  • ১৫ মে ২০২৬
প্রাথমিকের শিক্ষার্থীর  ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৫ মে ২০২৬
অনার্সের খাতা পুনঃমূল্যায়নে প্রতি পত্রে ১২০০ টাকা ফি, শিক্ষ…
  • ১৫ মে ২০২৬
মায়েদের শরীরে পুষ্টির অভাব, ব্রেস্টফিডিংও কম হচ্ছে
  • ১৫ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081