আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি

তীব্র গরমে রাজপথে হাজারো জনতা, ঠান্ডা পানি স্প্রে করছে সিটি করপোরেশন

০৯ মে ২০২৫, ০৩:৪৭ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৭:৫৩ PM
ঠান্ডা পানি স্প্রে

ঠান্ডা পানি স্প্রে © টিডিসি ফটো

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর রাজধানীর শাহবাগ এলাকায় বিক্ষোভ সমাবেশে জড়ো হয়েছেন হাজারো মানুষ। প্রচণ্ড রোদের মধ্যে চলা এ কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীদের স্বস্তি দিতে ঠান্ডা পানি স্প্রে করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

সরেজমিনে দেখা যায়, বিক্ষোভকারীরা গরমের তীব্রতা থেকে স্বস্তি পেতে স্প্রে ক্যানন দিয়ে ঠান্ডা পানি ছিটাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশনে লেখা সম্বলিত একটি গাড়ি।

বিক্ষোভকারীরা বলেন, তীব্র গরমে সিটি করপোরেশনের এমন উদ্যোগ প্রশংসনীয়। আওয়ামী লীগ নিষিদ্ধ ও শেখ হাসিনার বিচারের মতো একটি যৌক্তিক দাবিতে আন্দোলনকে সমর্থন জানিয়ে আমাদের শীতল করার জন্য আমরা সিটি করপোরেশনকে ধন্যবাদ জানাই।

এদিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশে, প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র পূর্বপাশে মিন্টো রোডের মুখে ফোয়ারা মোড়ে ট্রাকের ওপর তৈরি করা হয়েছে সমাবেশের মঞ্চ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মঞ্চের সামনে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। এনসিপি (জাতীয় নাগরিক পার্টি), হেফাজতে ইসলাম, ইসলামী ছাত্রশিবির, জামায়াতে ইসলামী, এবি পার্টি, অ্যান্টি-ফ্যাসিস্ট কোয়ালিশনসহ নানা সংগঠনের নেতা-কর্মীরা একে একে যোগ দেন এই কর্মসূচিতে।

এর আগে দুপুর ১২টার পর ‘যমুনা’র সামনে অবস্থানরত আন্দোলনকারীরা ধীরে ধীরে সরে এসে মঞ্চের সামনে জায়গা নেন। কেউ কেউ জুমার নামাজ আদায় করে সরাসরি সমাবেশস্থলে যোগ দেন, কেউ মিছিল নিয়ে হাজির হন মঞ্চের পাশে। উপস্থিত জনতা তখন থেকেই বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠেন। বারবারই মাইকে ধ্বনিত হয়— ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘ওয়ান, টু, থ্রি, ফোর— আওয়ামী লীগ নো মোর’।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে নেতৃত্ব দিচ্ছেন। তাঁদের সঙ্গে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী, ইনকিলাব মঞ্চ, আপ বাংলাদেশ, জুলাই ঐক্য ও আরও কয়েকটি ছাত্র ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

বিক্ষোভ কেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে শাহবাগ, কাকরাইল ও মিন্টো রোড এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের রাস্তায় ও কাকরাইল মসজিদের দিকের পথে দেওয়া হয়েছে ব্যারিকেড, বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল।

বিশ্বকাপে চোটের কারণে ক্ষতিগ্রস্ত দলগুলোর মধ্যে শীর্ষে ব্রা…
  • ১৬ মে ২০২৬
পানিতে ডুবে তিন মাসের ব্যবধানে শাবিপ্রবির দুই শিক্ষার্থীর ম…
  • ১৬ মে ২০২৬
টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৬ মে ২০২৬
জাবিতে ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযু…
  • ১৬ মে ২০২৬
ঈদুল আজহা: ট্রেনের ২৬ মে’র অগ্রিম টিকিট বিক্রি আজ
  • ১৬ মে ২০২৬
অবশেষে মারা গেলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার
  • ১৬ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081