কাল জুনায়েদ-রিফাতের নেতৃত্বে আসছে নতুন ‘রাজনৈতিক প্ল্যাটফর্ম’

০৮ মে ২০২৫, ০৮:০৮ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ১২:৫৮ PM
আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত

আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত © টিডিসি সম্পাদিত

আগামীকাল শুক্রবার (৯ মে) জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্বে থাকা জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সাবেক যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাতের নেতৃত্বে নতুন একটি ‘রাজনৈতিক প্ল্যাটফর্ম’ এর আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এদিন কেন্দ্রীয় শহীদ মিনারে আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ) নামে রাজনৈতিক এই প্ল্যাটফর্ম আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বলে জানা গেছে। 

এর আগে গত ১০ এপ্রিল ফেসবুকে দেওয়া এক পোস্টে নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম ঘোষণা করেন জুনায়েদ। সেদিন ফেসবুক পোস্টে তিনি লেখেন, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে গঠিত হতে যাওয়া আসন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম আমরা ঠিক করেছি ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)’। 

জানা গেছে, আত্মপ্রকাশ অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুথানের শহীদ পরিবার ও আহত যোদ্ধারা উপস্থিত থাকার কথা রয়েছে। এদিন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। প্রথমে এর আকার হবে শতাধিকের মতো। এরপর আহ্বায়ক কমিটি বর্ধিত করা হবে। এই প্ল্যাটফর্ম চারটি বড় সংকট থেকে দেশকে মুক্ত করতে চায়। এই চারটি হলো— ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ এবং দুর্নীতি বলে জানা গেছে। 

আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ছাত্র। জুনায়েদ পড়েছেন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগে। আর রিফাত পড়েছেন ফার্মেসিতে। তারা দুজনই ছাত্রশিবিরের ঢাবি শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন।

আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬