ভারত-পাকিস্তান ইস্যুতে যা বললেন জামায়াত আমির

০৭ মে ২০২৫, ১২:৫৫ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১০ PM
ডা. শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান © সংগৃহীত

কাশ্মীরে হামলাকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যেই পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এর জবাবে ভারতের ৫টি বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে দুই দেশকেই দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। 

বুধবার (৭ মে) সকালে দেওয়া ওই পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুদেশের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে, ইতোমধ্যে হামলা পাল্টা-হামলার মতো ঘটনা ঘটেছে। তা কারো জন্যই মঙ্গলজনক হবে না।

কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান কামনা করে জামায়াত আমির লেখেন, এই ঘটনার গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত এবং উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। দিনশেষে যুদ্ধ কারো জন্যই কল্যাণকর নয়। কাশ্মীরবাসীর সমস্যার স্থায়ী সমাধান আন্তরিকভাবে কামনা করি। 

দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন সু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বৃষ্টিতে কপাল পুড়ল নেপালের, সেমিতে শ্রীলঙ্কা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
২৬ বছর পর প্রিয় শিক্ষককে বিদায়, বাড়ি পর্যন্ত পিছু নিল শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, একা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শেষ মুহূর্তের গোলে জয় পেল ফ্রান্স
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬