শহীদ শ্রাবণ গাজীর মরদেহ উত্তোলনে পরিবারের আপত্তি, ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

০৭ মে ২০২৫, ০১:৫১ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১৩ PM
শ্রাবণ গাজী

শ্রাবণ গাজী © সংগৃহীত

ধর্মীয় অনুভূতি বিবেচনা করে সাভারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিক্ষার্থী শ্রাবণ গাজীর মরদেহ কবর থেকে উত্তোলন করতে দেয়নি তার পরিবার। পরে পরিবারের আপত্তির মুখে মরদেহ উত্তোলন না করেই ফিরে যান ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সিআইডির সদস্যরা।

মঙ্গলবার (৬ মে) দুপুরে আদালতের নির্দেশে আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে ময়নাতদন্তের জন্য ডেইরি ফার্ম আবাসিক এলাকার কবরস্থান থেকে শহীদ শ্রাবণ গাজীর মরদেহ উত্তোলন করতে যায় সিআইডির একটি দল।

এ খবর পেয়ে কবরস্থানে ছুটে যান শহীদ শ্রাবণ গাজীর পরিবারের সদস্যরা। এ সময় ধর্মীয় অনুভূতি বিবেচনায় কবরস্থান থেকে মরদেহ তুলতে বাধা দেন তারা। পরে পরিবারের আপত্তির মুখে মরদেহ উত্তোলন না করেই ফিরে যান ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সিআইডির সদস্য।

পরে ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার জানান, আদালতের নির্দেশে সকল ধরনের প্রস্তুতি নিয়ে সিআইডির একটি দল শহীদ শ্রাবণ গাজীর মরদেহ কবর থেকে উত্তোলনের জন্য এসেছিল। কিন্তু পরিবারের সদস্যরা চাননি দীর্ঘদিন পর কবর থেকে তাদের সন্তানের মরদেহ তোলা হোক। তাদের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে আমরা ফিরে যাচ্ছি । যেহেতু আদালতের নির্দেশনায় আমরা গিয়েছিলাম, আমরা বিষয়টি আদালতকে সেভাবেই অবগত করব।

উল্লেখ্য, শহীদ শ্রাবণ গাজী মালয়েশিয়ার টুঙ্কু আব্দুল রহমান ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। গত ১৬ জুলাই দেশে আসেন তিনি, এরপর ৫ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসাবে ছাত্র-জনতার পদযাত্রায় যোগ দেন। পদযাত্রাটি সাভারে পৌঁছানোর পর হঠাৎ একটি গুলি এসে শ্রাবণের মাথায় লাগলে মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রাবণই প্রথম যুবক, যিনি গত ৫ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া পদযাত্রায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ ঘটনায় শহীদ শ্রাবণের বাবা মান্নান গাজী বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত দেয়া হয় সিআইডিকে‌।

 

কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যার এক বছর, এখনো মেলেনি বিচার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় ভর্তির সব তথ্য এক প্ল্যাটফর্মে ‘অ্যাডমিশন হাব’
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষের দুদিন পরও থমথমে ইবি, প্রস্তুত অতিরিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে নাপিত্তাছড়া ঝরনা পা পিছলে পড়ে কলেজছাত্র আহত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর গাড়ি বহরের চলাচল বিঘ্নিত, সেই যুবক ৫ দিনের র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9