‘অল্প কিছুদিনের মধ্যেই দেশে আসবেন তারেক রহমান’

০৬ মে ২০২৫, ০৬:১৮ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১৪ PM
তারেক রহমান

তারেক রহমান © ফাইল ফটো

চার মাস পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার (৬ মে) তিনি রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় পৌঁছান। তাঁর সঙ্গে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দেশে ফেরার পর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও শিগগিরই দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন ডা. জাহিদ হোসেন। তিনি বলেন, জুবাইদা রহমান দেশে ফিরেছেন। ১৭ বছর সরকার তাকে দেশে আসতে দেয়নি। তাদের মেয়ে জাইমা রহমান কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে একটা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। ইনশাআল্লাহ, সেদিন আর বেশি দূরে নয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানও এই মাঠে এসে নেতৃত্ব দেবেন।

তিনি আরও বলেন, ‘বিদেশ থেকে যেভাবে তিনি নেতৃত্ব দিচ্ছেন, তা শুধু বিএনপির নয়—গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনেরও অংশ। অল্প কিছুদিনের মধ্যেই তিনি সরাসরি দেশে এসে নেতৃত্ব গ্রহণ করবেন।’

আরো পড়ুন: অসুস্থ মাকে দেখতে সন্ধ্যায় হাসপাতালে যাবেন জুবাইদা রহমান

ডা. জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার সঙ্গে দেশে আসা ডা. জুবাইদা রহমান কতদিন থাকবেন, তা সময়ই বলে দেবে। তবে তিনি আবার যুক্তরাজ্যে ফিরে গিয়ে স্বামী ও কন্যাকে নিয়ে স্থায়ীভাবে দেশে ফেরার প্রস্তুতি নেবেন।

এর আগে গত জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকালে কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন সাবেক এই প্রধানমন্ত্রী। পুরো সময়ে লন্ডনে ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ।

এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘আপনার ভাইকে ১৪ টুকরো করার ক্ষমতা আছে’—ছাত্রদল নেতার লাশ উদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসেই যুক্তরাজ্যের ইউসিএলের ডিগ্রি: ৫৫ অনলাইন কোর্সে বিন…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পেনশন কর্তৃপক্ষের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গবেষণার সুবিধায় শিক্ষার্থীদের ৭৫০টি টার্নিটিন অ্যাকাউন্ট দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬