অসুস্থ মাকে দেখতে সন্ধ্যায় হাসপাতালে যাবেন জুবাইদা রহমান

০৬ মে ২০২৫, ০৪:৫৫ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১৪ PM
ডা. জুবাইদা রহমান

ডা. জুবাইদা রহমান © ফাইল ফটো

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান অসুস্থ মাকে দেখতে হাসপাতালে যাবেন বলে জানান গেছে। আজ মঙ্গলবার (৬ মে) সন্ধ্যার আগেই মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে হাসপাতালে দেখতে যাবেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সন্ধ্যার আগে তিনি (ডা. জুবাইদা রহমান) মাকে দেখতে হাসপাতালে যাবেন।’

এর আগে দীর্ঘ ১৭ বছর পর আজ দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। সকালে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে ঢাকায় পৌঁছেন তিনি।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি তার স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছিলেন। মূলত এর পর থেকে একে একে ১৭টি বছর প্রবাসজীবন কাটালেও একবারের জন্য দেশে ফিরতে পারেননি তিনি। স্বামী ও একমাত্র সন্তান জায়মা রহমানকে নিয়ে দীর্ঘদিন লন্ডনে বসবাস করছিলেন জোবাইদা রহমান।

ট্যাগ: বিএনপি
এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘আপনার ভাইকে ১৪ টুকরো করার ক্ষমতা আছে’—ছাত্রদল নেতার লাশ উদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসেই যুক্তরাজ্যের ইউসিএলের ডিগ্রি: ৫৫ অনলাইন কোর্সে বিন…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পেনশন কর্তৃপক্ষের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গবেষণার সুবিধায় শিক্ষার্থীদের ৭৫০টি টার্নিটিন অ্যাকাউন্ট দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬