‘ফিরোজা’য় পৌঁছেছেন খালেদা জিয়া

০৬ মে ২০২৫, ০২:০৪ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১৫ PM
রাজধানীর গুলশানের বাসা ফিরোজায় পৌঁছালে খালেদা জিয়াকে হাজারো নেতাকর্মী স্বাগত জানান

রাজধানীর গুলশানের বাসা ফিরোজায় পৌঁছালে খালেদা জিয়াকে হাজারো নেতাকর্মী স্বাগত জানান © সংগৃহীত

রাজধানীর গুলশানের বাসা ফিরোজায় পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাড়ির সামনে হাজারো নেতা-কর্মী তাকে স্বাগতম জানিয়েছেন। আজ মঙ্গলবার (৬ মে) বেলা ১টা ২৫ মিনিটে বিমানবন্দর থেকে তিনি তার বাসায় পৌঁছান। 

এর আগে বেলা ১১টা ২৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরোজার উদ্দেশে রওনা দেন বিএনপি নেত্রী। এ সময় তাকে শুভেচ্ছা জানাতে নেতাকর্মীদের ঢল নামে।

এদিন সকাল ১০টা ৪২ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেলা ১১টা ২৫ মিনিটে নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাসের মধ্য দিয়ে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হন তিনি। নিজের দীর্ঘদিনের নিশান পেট্রোল গাড়ির সামনের সিটে বসেছেন খালেদা জিয়া। আর তার পেছনে রয়েছেন দুই ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী।

আরও পড়ুন: ববি শিক্ষার্থীদের তোপের মুখে বেরিয়ে গেলেন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ, কার্যালয়ে তালা

এদিকে সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হন। খালেদা জিয়ার গাড়ি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তারা স্লোগান ও করতালির মাধ্যমে উল্লাস প্রকাশ করেন। নেতাকর্মীদের আবেগঘন উপস্থিতিতে পুরো বিমানবন্দর এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দর থেকে গুলশানের পথে রওনা হলে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরা স্লোগান দিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানান।

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা: আপিল বিভাগে শুনানি শুরু
  • ০২ আগস্ট ২০২৬
অভিজিৎ দিপকের যুক্তরাষ্ট্রে পড়াশোনার খরচের উৎস খতিয়ে দেখতে …
  • ০২ আগস্ট ২০২৬
ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
  • ০২ আগস্ট ২০২৬
বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে না যাওয়ায় নিমন্ত্রিতদের কাছে জরিমা…
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস-অফিস বন্ধ থাকবে ৫ আগস্ট 
  • ০২ আগস্ট ২০২৬
নওগাঁয় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
  • ০২ আগস্ট ২০২৬