গাজীপুরে হামলার শিকার হাসনাত আব্দুল্লাহ, গাড়ি ভাঙচুর

০৪ মে ২০২৫, ০৭:০০ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:০৮ PM
হামলায় আহত হন হাসনাত আব্দুল্লাহ

হামলায় আহত হন হাসনাত আব্দুল্লাহ © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি আহত হয়েছেন বলে জানা গেছে। এ ছাড়াও হামলাকারীরা গাড়ি ভাঙচুর করে। ভেঙে ফেলে গাড়ির পেছনের গ্লাস। রবিবার (৪ মে) বিকালে হাসনাতের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 

রবিবার (৪ মে) সারজিস আলম তার ফেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে হাসনাত আবব্দুল্লাহর ওপর হামলার কথা জানান। তিনি ওই পোস্টে অভিযোগ করে তিনি বলেন, ‘হামলাকারীরা ছিল ১০ থেকে ১২ জন সন্ত্রাসী।’

সারজিস আলম লিখেছেন, “হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন, হাসনাতকে প্রটেক্ট করুন। লোকেশন দিচ্ছি।”

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব গণমাধ্যমকে জানিয়েছেন,  ঢাকার দিকে আসার সময় গাজীপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় পেছন থেকে ১০-১২টা মোটরসাইকেল এসে সন্ত্রাসীরা হাসনাতের ওপর হামলা করে। এতে হাসনাত আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকায় ফিরছেন। 

সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এনসিপির আরেক নেতা আব্দুল হান্নান মাসউদ বলেন, গাজীপুরের চান্দনায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। আশপাশে যারা আছেন দ্রুত এগিয়ে আসেন, প্লিজ।

ঢাবি আইবিএ’র ৫৮তম স্নাতক সমাপনী অনুষ্ঠিত
  • ১৬ মে ২০২৬
সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির…
  • ১৬ মে ২০২৬
তরুণ প্রজন্মকে দক্ষ ও মেধাবী হিসেবে গড়ে তোলার আহ্বান হুমাম…
  • ১৬ মে ২০২৬
মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বাবার
  • ১৬ মে ২০২৬
এনসিপির ২২ নেতাকর্মীর একযোগে পদত্যাগ
  • ১৬ মে ২০২৬
সাদা বলের ক্রিকেটে অভিষেক তানজিদ তামিমের
  • ১৬ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081