নির্বাচন কখন জানতে চেয়েছে রাশিয়া: আমীর খসরু

০৪ মে ২০২৫, ০২:১৮ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১০ PM
বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সাথে বৈঠকে রুশ রাষ্ট্রদূত

বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সাথে বৈঠকে রুশ রাষ্ট্রদূত © সংগৃহীত

বাংলাদেশের জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা রাশিয়া জানতে চেয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রবিবার (৪ মে) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিনের সাথে সাক্ষাৎ শেষে এ তথ্য জানান তিনি।

আমীর খসরু বলেন, বাংলাদেশের রাজনীতিতে এখন একটা অনিশ্চয়তা বিরাজ করছে। এই অবস্থায় আন্তর্জাতিক পক্ষগুলোও অপেক্ষায় রয়েছে—কখন একটি গ্রহণযোগ্য, নির্বাচিত সরকার ক্ষমতায় আসে। রাশিয়ার রাষ্ট্রদূতও বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে জানতে চেয়েছেন। নির্বাচন কত দ্রুত হবে, সেই বিষয়ে আগ্রহ দেখিয়েছেন। 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রসঙ্গে তিনি জানান, রাশিয়া এ প্রকল্পের দ্রুত সমাপ্তি চায়। এটি একটি বড় বিনিয়োগ এবং দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের প্রতীক। তবে এই প্রকল্প ঘিরে কিছু প্রশ্ন ও বিতর্ক রয়েছে। সেটা ভিন্ন আলোচনা।  

তিনি আরও বলেন, ‘স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রয়েছে। আগামী দিনে এই সম্পর্ককে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, তা নিয়েও কথা হয়েছে।’ 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬