ড. ইউনূসের অনুরোধে ও কাতার আমিরের সৌজন্যে খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স

০৪ মে ২০২৫, ০৮:৫৮ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১১ PM
খালেদা জিয়ার সঙ্গে ডা. জোবায়দা রহমান

খালেদা জিয়ার সঙ্গে ডা. জোবায়দা রহমান © ফেসবুক থেকে নেওয়া

লন্ডনে চিকিৎসা শেষে চার মাস পর ফের এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি আগামী সোমবার লন্ডন থেকে রওনা হবেন, পরের দিন মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন।

খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান ও বিএনপির সূত্রে জানা গেছে, ড. ইউনূস সরকারের অনুরোধে কাতারের আমির বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সটি সরবরাহ করেছেন।

শনিবার (৩ মে) রাত পৌনে ১২টায় বিএনপির মিডিয়া উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় খালেদা জিয়ার আসার বিষয়টি নিশ্চিত করা হয়। অবশ্য মঙ্গলবার ঠিক কখন খালেদা জিয়া ঢাকায় পৌঁছাবেন, তা জানা যায়নি। এই তথ্য পরে জানানো হবে বলে ওই বার্তায় উল্লেখ করেছে মিডিয়া উইং।

এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে শনিবার সন্ধ্যার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করেন। তখন অবশ্য বলা হয়েছিল, খালেদা জিয়া সোমবার দেশে ফিরবেন। তবে তার সংবাদ সম্মেলনের পর বিএনপির মিডিয়া উইং জানিয়েছে, সোমবার নয়, মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন খালেদা জিয়া।

গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, যে বিমানে তিনি (খালেদা জিয়া) গেছেন, কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি ফিরে আসবেন।

এর আগে গত শুক্রবার বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, রবিবার সন্ধ্যায় লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা হবেন খালেদা জিয়া। তার সঙ্গে দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানও দেশে আসছেন।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। তার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি রাজকীয় বহরের বিশেষ বিমান দিয়েছিলেন। ওই বিশেষ বিমানে (বিশেষ ধরনের এয়ার অ্যাম্বুলেন্স) করে তিনি লন্ডনে যান। কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমানেই আবার লন্ডন থেকে দেশে ফিরছেন তিনি।

ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬