‘ক্রীড়া উন্নয়নের নামে যারা পকেট ভারী করেছে, তাদের ধরিয়ে দিন’

০৩ মে ২০২৫, ০৯:০৮ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১৬ PM
আমিনুল হক

আমিনুল হক © সংগৃহীত

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ জাতীয়বাদী দলের (বিএনপি) ক্রীড়া সম্পাদক আমিনুল হক বলেছেন, ‘ক্রীড়াঙ্গন এখনো স্বৈরাচার মুক্ত হয়নি। যারা ক্রীড়াঙ্গনে বিগত সময়ে দুর্নীতি করেছে, তাদের চিহ্নিত করতে আপনারা কাজ করবেন।’

শনিবার (৩ মে) জাতীয় ক্রীড়া পরিষদ অডিটরিয়ামে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্নপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বিএনপির এই ক্রীড়া সম্পাদক বলেন, ‘দুর্নীতি প্রমাণিত হওয়ার পর তারা ক্রীড়াঙ্গনে আজীবন নিষিদ্ধ হবেন। কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে দুদকে অভিযোগ জমা পড়েছে, জেনেছি। দুদক চেয়ারম্যানকে অনুরোধ করব, সেটার সঠিক তদন্ত করার জন্য।’

আমিনুল বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ক্রীড়াঙ্গন নতুন করে সাজানোর জন্য জেলা বিভাগের এই সংগঠন। গত ১৭ বছর আওয়ামী লীগ দেশের অন্য সব ক্ষেত্রের মতো ক্রীড়াঙ্গনেও দলীয়করণ করেছে। এতে অনেক সংগঠক দুরে সরে গিয়েছিলেন। যোগ্য ও ক্রীড়াঙ্গনে নিবেদিতপ্রাণ সংগঠকদের একটি প্ল্যাটফর্ম প্রয়োজন। এজন্য এই সংগঠন।’

সাবেক জাতীয় ফুটবলার বলেন, ‘ক্রীড়াঙ্গনকে আমরা রাজনীতিমুক্ত রাখতে চাই। জেলা-বিভাগের কমিটিতে স্বৈরাচার ও ফ্যাসিস্ট দোসর ছাড়া যে কাউকে নিয়ে কমিটি হতে পারে। ক্রীড়াঙ্গনে ভালো কাজ করতে চায় এবং আগ্রহী আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই।’

ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬