যদি কিন্তু অথবা ছাড়া আ. লীগকে নিষিদ্ধ করতে হবে: হাসনাত

০২ মে ২০২৫, ১২:২৮ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৬ PM
হাসনাত আবদুল্লাহ

হাসনাত আবদুল্লাহ © সংগৃহীত

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আজ শুক্রবার (২ মে) ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশটি বিকেল ৩টায় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে অনুষ্ঠিত হবে। এতে দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। 

তবে সমাবেশের আগেই নতুন করে আবারও বিক্ষোভের কথা নেতাকর্মীদের স্মরণ করিয়ে দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি আবারও বিক্ষোভের ডাক দিয়েছেন। 

শুক্রবার (২ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

তিনি লেখেন, ‘যদি কিন্তু অথবা ছাড়া গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আজ বিকাল ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠাতব্য বিক্ষোভ সমাবেশে যোগ দিন।’

সমাবেশে উপস্থিত হয়ে প্রতিবাদ জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশের ইউরেনিয়ামবাহী বিমান আটকানোর বিষয়ে যে ব্যাখ্যা দি…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বুরো বাংলাদেশে ৭ পদে নিয়োগ, আবেদন ২৭ অক্টোবর পর্যন্ত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নিউগিনিতে হামলার ঘটনায় জামাতা গ্রেপ্তারের পর জামায়াত এমপির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্প প্রশাস…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত ঘাম-কাশি, হাত ও ঘাড় ব্যথা— হার্ট অ্যাটাকের যে ৭ লক…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬