রোববার দেশে ফিরতে পারেন খালেদা জিয়া

০২ মে ২০২৫, ০৭:৪২ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৬ PM
খালেদা জিয়া

খালেদা জিয়া © সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী রোববার বা সোমবার লন্ডন থেকে দেশে ফিরতে পারেন। তাকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে আনার চেষ্টা করা হচ্ছে। বৃহস্পতিবার (১ মে) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। 

তিনি বলেন, ‘এয়ার অ্যাম্বুলেন্স পেলে ম্যাডাম (খালেদা জিয়া) ৪ মে (রোববার) দেশে ফিরতে পারেন। তবে এখনো এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। আমরা চেষ্টা করে যাচ্ছি। শেষ পর্যন্ত না পেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তিনি দেশে ফিরবেন।’

এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া না গেলে বাংলাদেশ সময় ৫ মে বেলা ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিএনপির চেয়ারপারসন দেশে ফিরতে পারেন বলে জানান আব্দুস সাত্তার। খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূও দেশে ফিরতে পারেন।

প্রসঙ্গত, প্রায় চার মাস আগে গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে যান। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে রাজকীয় বহরের বিশেষ বিমান দিয়েছেন। ওই বিশেষ বিমানে (বিশেষ ধরনের এয়ার অ্যাম্বুলেন্স) করে তিনি লন্ডন যান।

টেকনাফে কোরবানির হাট কাঁপাতে আসছে ‘লাল সাদা বাদশা’
  • ১৬ মে ২০২৬
ফের সোনার দামে বড় পতন, এবার ভরি কত?
  • ১৬ মে ২০২৬
বাংলাদেশকে জেএফ-১৭ যুদ্ধবিমানের সিমুলেটর হস্তান্তর করল পাকি…
  • ১৬ মে ২০২৬
ঢাবি আইবিএ’র ৫৮তম স্নাতক সমাপনী অনুষ্ঠিত
  • ১৬ মে ২০২৬
সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির…
  • ১৬ মে ২০২৬
তরুণ প্রজন্মকে দক্ষ ও মেধাবী হিসেবে গড়ে তোলার আহ্বান হুমাম…
  • ১৬ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081