নয়াপল্টনে বিএনপি সমাবেশ আজ 

০১ মে ২০২৫, ১০:৪৩ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৫:০৮ PM
বিএনপির লোগো

বিএনপির লোগো © সংগৃহীত

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারাও বক্তব্য রাখবেন। সমাবেশে ১২ দফা দাবি তুলে ধরবে শ্রমিক দল।

এদিকে কর্মসূচিতে ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে ইতোমধ্যেই নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যৌথসভা ছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো, বিশেষ করে শ্রমিক দল সমাবেশ সফল করতে সক্রিয়ভাবে কাজ করছে। শ্রমিক সংগঠনগুলোর সকল ইউনিটকে সমাবেশে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঢাকা মহানগর বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলোও শ্রমিক সমাবেশে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে।

‘ডমেস্টিক থ্রি’ ট্রফির সহকারী কোচ যে ১২ জন
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মাদক ও বাল্যবিবাহ নিয়ে ‘হ্যালো ডিসি’তে তথ্য দিলেই মিলবে পুর…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আন্দোলনের অষ্টম দিনে চুয়েট শিক্ষার্থীদের মুখোশ মিছিল ও আইড…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শহীদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে কোটি টাকা দেওয়ার …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিম এশিয়ার যুদ্ধ ও বিশ্ব মিডিয়ার নৈতিকতা নিয়ে জবিতে আন্ত…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ডি থ্রি’ ট্রফির ৬ দলের প্রধান কোচ চূড়ান্ত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬