কুয়েট শিক্ষার্থীদের দাবি নিয়ে যা জানালেন হাসনাত আবদুল্লাহ

২২ এপ্রিল ২০২৫, ০৪:০৬ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:২৩ PM
হাসনাত আবদুল্লাহ

হাসনাত আবদুল্লাহ © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা পোষণ করেছেন। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে দেওয়া ফেসবুকে স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। 

পোস্টে তিনি লিখেছেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে প্রহসনমূলক আচরণ করার পরিণতি কি হতে পারে, তা চব্বিশের জুলাইয়ে দেখেছে বাংলাদেশ। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়েও আমরা এমন ফ্যাসিবাদী আচরণ দেখতে চাই না।’

হাসনাত আরও লিখেছেন, ‘কুয়েটের শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি একাত্মতা পোষণ করছি। কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়ে তিনি লেখেন, দ্রুত শিক্ষার্থীদের দাবি-দাওয়া মেনে নেওয়ার ব্যবস্থা করুন।’

আরো পড়ুন: জুলাই বিপ্লবকে অপমান করার কারণ জানালেন হাসনাত আব্দুল্লাহ

এর আগে, সোমবার (২১ এপ্রিল) বিকেল ৪টা থেকে কুয়েট ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়টির ৩২ শিক্ষার্থী। এতে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।

কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
তরুণীর খাটের নিচে লুকিয়ে ছিলেন প্রেমিক, ‘চোর’ বলে দেওয়া হলো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬