দ্রুত সংস্কার করে নির্বাচন দেওয়া হোক, এ জন্য আন্দোলনের দরকার নেই : দুদু

২২ এপ্রিল ২০২৫, ০১:৪২ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:২৪ PM
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সামছুজ্জমান দুদু

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সামছুজ্জমান দুদু © সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান সামছুজ্জমান দুদু বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি ডিসেম্বরে নির্বাচন করবেন বলে জানিয়েছেন। তারপর আবার মধ্যরাতে সংশোধন করে প্রেস নোট দিয়ে আগামী জুনে নির্বাচনের কথা বলেছেন।

দুদু বলেন, ড. ইউনূস ডিসেম্বরে নির্বাচন করবেন বলেছেন। আমরাও চাই যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দেওয়া হোক। এ জন্য আন্দোলনের দরকার নেই।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম জেলা শহরের আলমাস কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে এসব কথা বলেন।

দুদু বলেন, ৩১ দফা বিএনপি'র একার দফা নয়। বিএনপি কী করবে ক্ষমতায় গেলে, সে প্রসঙ্গগুলো ৩১ দফায় বিস্তারিত আছে। সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই।

প্রশিক্ষণ কর্মশালায় আরও যোগ দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য আকরামুল হাসান মিন্টু ও ড. মাহাদী আমিনসহ, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারষণ সম্পাদক মাহমুদা হাবিবাসহ জেলা বিএনপির নেতারা।

কর্শালায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান। কর্মশালায় অংশ নিয়েছেন জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের ছয় শতাধিক নেতাকর্মী।

আজ বিকাল সাড়ে ৪টায় বিএনপির কর্মশালায় অনুষ্ঠিত হবে। এতে ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬