শহীদ জিয়ার মাজার পরিচ্ছন্ন করলেন জাবি ছাত্রদলের নেতা-কর্মীরা

২২ এপ্রিল ২০২৫, ০৯:১৬ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৩৩ PM
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণ পরিষ্কার করেছেন ছাত্রদলের জাবি শাখার নেতা-কর্মীরা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণ পরিষ্কার করেছেন ছাত্রদলের জাবি শাখার নেতা-কর্মীরা © সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণ পরিষ্কার করেছেন ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার নেতা-কর্মীরা। এ কার্যক্রমে বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ওয়াসিফ আহমেদ অনিকসহ প্রায় ১৫ জন ছাত্রনেতা অংশ নেন।

রবিবার (২০ এপ্রিল) তারা মাজারে উপস্থিত হয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং মাজার এলাকা ও আশপাশের অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। মাজার এলাকায় দীর্ঘদিন ধরে পরিচ্ছন্ন না করায় ক্ষোভ প্রকাশ করেন নেতা-কর্মীরা।

জাবি ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, জিয়াউর রহমানের মাজার এলাকায় পরিচ্ছন্নতার ঘাটতি রয়েছে। এমন অব্যবস্থাপনা অত্যন্ত দুঃখজনক। পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে কর্তৃপক্ষের চরম উদাসীনতা স্পষ্টভাবে চোখে পড়েছে। এ অবহেলার প্রতিবাদেই আমরা এ উদ্যোগ নিয়েছি।’ 

আরো পড়ুন: বেরোবির দুই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ঘিরে রাতেও বিক্ষোভ

তিনি বলেন, ‘যতদিন পর্যন্ত কর্তৃপক্ষ যথাযথভাবে তাদের দায়িত্ব পালন না করবেন, ততদিন পর্যন্ত আমরা প্রতি মাসের তৃতীয় সপ্তাহের রবিবার অথবা সোমবার নিয়মিতভাবে এ পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাব। আমরা বিশ্বাস করি, সম্মানজনক স্মৃতিস্তম্ভের রক্ষণাবেক্ষণে সবার দায়িত্বশীল হওয়া উচিত।’

শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কে এম রিয়াদ বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিকে সম্মান জানাতেই আমরা এ উদ্যোগ নিয়েছি। আমরা চাই, ভবিষ্যতে সবাই এমন সামাজিক দায়িত্বে অংশ নিক।’
এ সময় আরও উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান এবং সদস্য মেহেদী হাসান, তমাল রায়, হাসান মাহমুদ ও মো. জাবের হাসানসহ অনেকে।

ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উঠানে খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল ২ শিশুর মরদেহ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে জোরালো কার্যক্রম না থাকায় ছাত্র অধিকার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা, পালাতে গিয়ে যুবকের …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে কেন জাতীয় দল, ব্যাখ্যা দিলেন সালাউদ্দিন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে মেঝে ধস, আহত ৫ শিক্ষার্থী
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9