সেই অফিস নিয়ে মুখ খুললেন হান্নান মাসউদ

১৯ এপ্রিল ২০২৫, ০১:৩৫ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৪ PM
ভাইরাল হওয়া ছবি

ভাইরাল হওয়া ছবি © সংগৃহীত

ফেসবুকে ‘ঈদের পরদিন প্রথম অফিস’ ক্যাপশনে দেওয়া একটি ছবি ঘিরে হওয়া আলোচনা-সমালোচনার জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

আজ শনিবার (১৯ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দুটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।

পোস্টে তিনি জানান, ছবিতে যে অফিসটি দেখা গেছে, ‘সেটি আসলে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী অফিস। তিনি সাফ বলেন, 'ওটা আমার ব্যক্তিগত অফিস নয়, এটা আমাদের দলের অস্থায়ী কার্যালয়।’

এ ছাড়া বন্দরে গঠিত একটি শ্রমিক কমিটি নিয়ে ভুল ধারণার বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘বন্দরে জাতীয় নাগরিক পার্টির শ্রমিক উইংয়ের যে কমিটি হয়েছে, আমি সেখানে উপদেষ্টা হিসেবে যুক্ত। তবে আমি কোনোভাবেই বন্দর কর্তৃপক্ষের উপদেষ্টা নই।’

আরো পড়ুন: সংস্কার বলতে এনসিপি মৌলিক সংস্কার বোঝে: নাহিদ

এর আগে ১২ এপ্রিল পোস্ট করা ছবিতে দেখা যায়, সুসজ্জিত একটি অফিসে বসে আছেন তিনি। ওই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘ঈদ-পরবর্তী সময়ে প্রথম দিনের মতো অফিসে আসা। এ এক অন্যরকম ভালোলাগা। আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের চলমান সংগ্রাম আপাতত এখান থেকেই পরিচালিত হচ্ছে।’

চাঁদপুরে ‘হানিট্র্যাপ’ ফাঁদে আটকে টাকা আদায়ের অভিযোগ, ৪ নার…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
যে ৯ শ্রেণির মানুষ পাবেন টিসিবি কার্ড, নতুন নির্দেশিকা জারি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৫১তম বিসিএসের সিলেবাস প্রকাশ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি ২য় বর্ষের ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬