সংস্কার বলতে এনসিপি মৌলিক সংস্কার বোঝে: নাহিদ

১৯ এপ্রিল ২০২৫, ১২:৫৭ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৪ PM
নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংস্কার বলতে মৌলক সংস্কার বোঝে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি। 

নাহিদ বলেন,  এনসিপি সংস্কার বলতে মৌলিক সংস্কার বোঝে। যে সংস্কার করলে রাষ্ট্র কাঠামোর গুণগত আমূল পরিবর্তন সম্ভব হবে। কারণ আমরা দেখেছি, বিগত সময়ে আমাদের সংবিধান থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দলীয়করণ ঘটেছিল। আমাদের সংবিধানে এক ব্যক্তি কেন্দ্রিক একটি কাঠামোর বীজ বপন ছিল। ফলে সেই রাষ্ট্রকাঠামোকে অক্ষুণ্ন রেখে যেই ক্ষমতায় যাক তার ভেতরেও ফ্যাসিবাদী প্রবণতা থাকবে, স্বৈরতান্ত্রিক হয়ে ওঠার প্রবণতা থাকবে। সেই জায়গায় রাষ্ট্রের সংস্কার, সংবিধান, প্রধানমন্ত্রীর ক্ষমতা, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা ইত্যাদি বিষয়ে আমরা এনসিপি বিশেষ গুরুত্ব দিচ্ছি। 

তিনি বলেন,  ‘আমরা ৯০–এর গণ-অভ্যুত্থানের কথা বইয়ে পড়েছি, কিন্তু যে আকাঙ্ক্ষায় জনগণের রাস্তায় নেমে আসা সে আকাঙ্ক্ষাগুলো বিভিন্ন সময় আমরা দেখেছি, ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার ফলেই ১৬ বছরের ফ্যাসিবাদের শাসন ব্যবস্থার প্রেক্ষাপট তৈরি হয়েছিল। তাই আমরা চাই, এবারের জুলাই গণ-অভ্যুত্থান যেন কোনোভাবেই ব্যর্থ না হয়। জনগণের ভেতরে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা অবশ্যই পূরণ করতে হবে। এটা জাতির প্রতি আমাদের সবারই অঙ্গীকার।’

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই মাসের গণ-অভ্যুত্থান আজকে বৈঠকে বসার প্রেক্ষাপট তৈরি করেছে। যে গণ-অভ্যুত্থানের মধ্য ১৬ বছরের ফ্যাসিস্ট শাসককে পলায়ন করতে বাধ্য করেছিল বাংলাদেশের জনগণ। হাজারো মানুষের শাহাদাত বরণ ও আহত হওয়ার বিনিময়েই আজকের এই প্রেক্ষাপট।

নাহিদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় একটি নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে এনসিপি। যে দলের প্রধান শক্তি ও ভিত্তির জায়গাটা হচ্ছে এই দেশের তরুণেরা। সেই জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষিতে আমাদের যে বক্তব্য ছিল আমরা ফ্যাসিবাদের বিলোপ ও একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই।

নাহিদ ইসলাম বলেন, এই গণ-অভ্যুত্থান কেবল কোনো ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা থেকে একটি দলকে সরিয়ে আরেকটা দলকে বসানোর পরিকল্পনা ছিল না। বরং কীভাবে রাষ্ট্র কাঠামোর মৌলিক ও গুণগত পরিবর্তনের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে এইরকম একটি রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ছিল।

দালাল চক্রের নিয়ন্ত্রণে ভূমি অফিস, তদবিরে অতিষ্ঠ ভূমিকর্তারা
  • ১৬ মে ২০২৬
ইবির জিয়া হলের নতুন প্রভোস্ট ড. সেলিম রেজা
  • ১৬ মে ২০২৬
মাঠে সংঘর্ষের ৬ ঘণ্টা পর বিজিত শাবিপ্রবি দলকে বিজয়ী ঘোষণা, …
  • ১৬ মে ২০২৬
১৯ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে কুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা…
  • ১৬ মে ২০২৬
সময় না জেনে ঘুমাচ্ছেন, যে কারণে বাড়তে পারে শরীরের বার্ধক্য
  • ১৬ মে ২০২৬
ফের ব্যাটিং ধস, লিটনে আস্থা রেখে চা-বিরতিতে বাংলাদেশ
  • ১৬ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081