আওয়ামী লীগের পথ সুগম করছেন কে, প্রশ্ন জুলকারনাইনের

১৮ এপ্রিল ২০২৫, ০৬:২৪ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১৭ PM
জুলকারনাইন সায়ের খান

জুলকারনাইন সায়ের খান © ফাইল ফটো

সম্প্রতি রাজধানীতে কয়েকটি ঝটিকা মিছিল মিছিল করেছে আওয়ামী লীগ। এতে আওয়ামী লীগসহ দলটির অঙ্গ সংগঠনের নেতকর্মীরাও অংশ নিয়েছেন। প্রকাশ্যে আওয়ামী লীগে কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ধীরে ধীরে তাদের মিছিলে লোকসমাগম বড় হচ্ছে। এবার প্রশ্ন তুললেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান।

আজ শুক্রবার দুপুরে দেওয়া ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়ার পর ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী সদস্যরা কমপক্ষে দুইবার প্রকাশ্যে মিছিল করেছেন। আরো মিছিলের প্রস্তুতি গ্রহণ করছেন। রেজাউল করিমকে সরিয়ে আওয়ামী লীগের পথ সুগম করছেন কে?’
 
গত ১৩ এপ্রিল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধানের পদ থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে। তবে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেনি ডিএমপি। এরপর কাউকে ডিবি প্রধান করাও হয়নি।

রেজাউলকে ডিবিপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার আদেশ সই করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। আদেশে বলা হয়, ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিককে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার রাজধানীর উত্তরায় মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। মিছিল থেকে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করা হয়। বিক্ষোভ মিছিলটির তিন মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে আওয়ামী লীগ। একই দাবিতে যাত্রাবাড়ী, ডেমরা আংশিক কদমতলী থানা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল করেছে। যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না এই মিছিলের নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফেসবুক পেজে।

৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ, দলীয় পরিচয় না দেখে জড়িতদের শাস্ত…
  • ১৬ মে ২০২৬
ঝালকাঠিতে ব্রিজ ভেঙে খালে পাথরবোঝাই ট্রাক, ১০ গ্রামের যোগায…
  • ১৬ মে ২০২৬
পাবনায় বেড়াতে গিয়ে তরুণ-তরুণী অপহৃত, অভিযানে উদ্ধার
  • ১৬ মে ২০২৬
‘১১ বছরে দুটি পে-স্কেল বাস্তবায়নের কথা থাকলেও একটিও হয়নি’
  • ১৬ মে ২০২৬
নিজ হাতে মাটি কেটে খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন …
  • ১৬ মে ২০২৬
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি লিটনের
  • ১৬ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081