‘আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে’, সাবধান করলেন হাসনাত আব্দুল্লাহ

১৫ এপ্রিল ২০২৫, ০৫:৫২ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৫:১৬ PM
হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ © ফাইল ফটো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, আওয়ামী লীগের সঙ্গে  যারা আপস করছেন, তাদেরকে তিনি সতর্ক করছেন। পাশাপাশি জানিয়েছেন, আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি লিখেছেন, ‘যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে ‘শিষ্টাচারবহির্ভূত’ বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে।’

তিনি আরও লিখেছেন, ‘যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন, তাদের সতর্ক করছি—অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন। না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি, আর আমি করব শিষ্টাচারবহির্ভূত আচরণ।’

 সবাইকে সাবধান করে তিনি আরও লিখেছেন,  ‘আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না। সাবধান হয়ে যান।’

উল্লেখ্য, মঙ্গলবার (১৫ এপ্রিল)  রামপুরা-বাড্ডায় এলাকায় মিছিল করেছে আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখানে বেশ মানুষের সমাগম দেখা গেছে।

ম্যাচ শুরুর ৭ মিনিটেই ভিনির গোল
  • ২৫ জুন ২০২৬
স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের সামনে ঐতিহাসিক ‘হাফ সেঞ্চুর…
  • ২৫ জুন ২০২৬
কানাডাকে হারিয়ে গ্রুপ সেরা সুইজারল্যান্ড, শেষ ৩২-এ দুই দলের…
  • ২৫ জুন ২০২৬
কাতারের বিদায়, নকআউটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার অপেক্ষা…
  • ২৫ জুন ২০২৬
এমবাপ্পের রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে বসনিয়ান তরুণের নতুন ইতিহাস
  • ২৫ জুন ২০২৬
আনচেলত্তির চমক, একাদশে নেই নেইমার
  • ২৫ জুন ২০২৬