নববর্ষে শুভেচ্ছা জানিয়ে যা বললেন জামায়াত আমির

১৪ এপ্রিল ২০২৫, ০৪:০২ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২১ AM
ডা. শফিকুর রহমান

ডা. শফিকুর রহমান © সংগৃহীত

বাংলা নতুন বছর ১৪৩২ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার (১৪ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ শুভেচ্ছা জানান।

শফিকুর রহমান লিখেছেন, শুভ নববর্ষ ১৪৩২! দেশ-বিদেশে অবস্থানরত সকলের প্রতি নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা। এই নতুন বছরে মহান রবের কাছে আমি সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করছি।

তিনি আরও লিখেছেন, দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাই এখন স্বাধীনভাবে নতুন বছরকে স্বাগত জানাতে পারছে—এটি নিঃসন্দেহে মহান আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ। এ জন্য আমরা মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি।

জামায়াত আমির লিখেছেন, নতুন বছরে একটি নতুন বাংলাদেশ গড়তে—আমাদের তরুণ প্রজন্ম তাদের দায়িত্ববোধ নিয়ে এই দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে অগ্রণী ভূমিকা রাখবে—এটাই আমার দৃঢ় বিশ্বাস।

ট্যাগ: জামায়াত
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিএনজি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ফটকে চাকসুর তালা, চক্রাকার বা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আহছানিয়া মিশন ক্যানসার অ্যান্ড জেনারেল হাসপাতাল কনসালটেন্ট …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9